ঢাকা ০৩:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

নওগাঁয় চালককে হত্যা করে অটোরিকসা ছিনতাই গ্রেপ্তার-২

আব্দুল মজিদ মল্লিক- নওগাঁ:
  • আপডেট সময় : ০৫:১৯:১২ অপরাহ্ন, রবিবার, ২১ জানুয়ারী ২০২৪ ১৬৮ বার পঠিত

নওগাঁর পত্নীতলা উপজেলার সাপাহারগামী পাকা রাস্তার ইটভাটার পাশের জমিতে অটোরিকসা চালকের মরদেহ উদ্ধারের ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২০ জানুয়ারি) রাতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন গতকাল রবিবার (২১ শে জানুয়ারি) দুপুরে এ তথ্য জানান।

গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন,শিবগঞ্জ উপজেলার হাজরাবাড়ি ফকিরপাড়া গ্রামের হাদিউল ইসলাম সজিবুর ওরফে জীবন (৩৫) ও গাবতলী উপজেলার রামেশ্বরপুর মাঝপাড়া গ্রামের আশরাফুল ইসলাম আশরাফ (৩৭)।

জানা যায়, গত ১১ জানুয়ারি (বৃহস্পতিবার) সকাল ৯টার দিকে পত্নীতলা বাজার এলাকায় পত্নীতলা-সাপাহারগামী পাকা রাস্তার একটি জমিতে আজিজার রহমান (৫০) নামে এক অটোরিকসা চালকের মরদেহ উদ্ধার করা হয়। তিনি মহাদেবপুর উপজেলার গোবিন্দপুর গ্রামের মৃত ছফের আলীর ছেলে। এ ঘটনায় নওগাঁ জেলা পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হক এর দিকনির্দেশনায় পত্নীতলা থানার ওসি মোজাফফর হোসেনের নেতৃত্বে পত্নীতলা থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে রংপুর জেলার পীরগঞ্জ থানার সাতগাড়া গ্রাম থেকে হাদিউল ও বগুড়া জেলার সদর থানাধীন পীরগাছা বাজার থেকে আশরাফুলকে গ্রেপ্তার ও অটোরিকসা জব্দ করে।

পত্নীতলা থানার ওসি মোজাফফর হোসেন বলেন, হাদিউল ও আশরাফুল এদের একটি সঙ্গবদ্ধ চক্র রয়েছে। তারা অটোরিকসা ছিনতাই অপরাধে জড়িত।

ট্যাগস :

নওগাঁয় চালককে হত্যা করে অটোরিকসা ছিনতাই গ্রেপ্তার-২

আপডেট সময় : ০৫:১৯:১২ অপরাহ্ন, রবিবার, ২১ জানুয়ারী ২০২৪