দৌলতপুরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তিন জন গুরুতর আহত
- আপডেট সময় : ১০:০৭:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ২২ মার্চ ২০২৪ ১৫২ বার পঠিত

কুষ্টিয়া দৌলতপুরে তারাগুনিয়া টু কাতলামারি রোডে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটেছে।
শুক্রবার৷ (২২ মার্চ) সকাল দশটার সময় ঘোড়ামারা গ্রামের জাহাঙ্গীর বিশ্বাস ও মন্টু বিশ্বাসের বাড়ির সামনে ঘটনাটি ঘটে। দুর্ঘটনায় হোসেন আলী (৫০) নামে এক ব্যক্তি মারাত্মক ভাবে আহত হয়েছে, তিনি এখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে।
জানা গেছে, শরফপুর গ্রামের মৃত ফকির মন্ডলের ছেলে হোসেন আলী বর্তমানে তারাগুনিয়ার মোশারোফ মেম্বারের জামাই। আহত হোসেন আলী সে একজন বি,এপাশ। সংসারে অভাবের তাড়নায় অল্প পুজি দিয়ে গরু বহন করা একটি গাড়ি কিনে। এপর্যন্ত সে সর্তকর্তার শহিত গাড়ি চালাই।
গত শুক্রবারে কাতলামারি গরুর হাটে গরু নিয়ে যাবার সময় খালি ইস্টারিং গাড়ির সাথে ঘটনাটি ঘটে। দুইটি গাড়ি পাশাপাশি যাবার সময় ইস্টারিং গাড়িটি, গরু গাড়িকে টপকাতে গেলে গরু গাড়ী নিয়ন্ত্রন হারিয়ে খাদে সজনি গাছের সাথে চাপা খায়। এ সময় হোসেন আলীর মাথায় এবং পায়ে ও গোপন অঙ্গে মারাত্মক ভাবে আহত হয়।
এসময় শশিধর পুরের ইছাহক মন্ডলের ছেলে নাসিরুল তার দাতের মাড়িতে মারাত্বক ভাবে আঘাত পাই।গরু ব্যবসিক নাসিরুল কুষ্টিয়া সদর হাসপাতালে চিকিৎসা ধীন আছে।এছাড়া শহির ইসলাম নামে এক ব্যক্তি আঘাত প্রাপ্ত হয়েছে।
ঘটনাস্থলে বিষয় টি জানার পর নিকস্থ থানার দায়িত্ব রত পুলিশ অফিসার এস আই অপূর্ব ঘটনাস্থে এসে সঠিক ভাবে তদন্ত করেন। অবৈধ গাড়ি দুটি পুলিশের নিয়ন্ত্রণে রাখা হয়।
এই তারাগুনিয়া টু কাতলামারি রোডে শুক্রবার দিনে সাধারণ মানুষের চলাচল করা খুব কষ্ট হয়ে পড়ে।শুক্রবার দিন কাতলামারি তে গরুর বিশাল হাট হওয়ার কারণে, গরু ভর্তি গাড়ি গুলো বেপরোয়া ভাবে গাড়ি চালাই।
বিষয় টি কিভাবে নিয়ন্ত্রণ করা যায় এ ব্যাপারে উদ্যোগ না নিলে দিনের পর দিন অঘটন ঘটতে থাকবে। তাই উপজেলা প্রাশাসন ও দৌলতপুর থানা বিষয়টি যেন গুরুত্ব সহকারে দেখে।




















