ঢাকা ১২:১৬ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নতুন মামলায় ‘শোন অ্যারেস্ট’, কারাগারেই থাকতে হচ্ছে সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী কাজী কেরামত আলীকে দৌলতদিয়ায় কেন্দ্রীয় জামে মসজিদে চুরি, খোয়া গেল চারটি মাইকের হর্ন আশুলিয়ায় শ্রমিক ও পুলিশের মধ্যে দফায় দফায় সংঘর্ষ- শতাধিক কারখানা বন্ধ দৌলতপুরের পল্লী উন্নয়নের উদ্যোগে এমপি বাচ্চু মোল্লাকে সংবর্ধনা সালথায় জমির সীমানায় বেড়া দেওয়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, ১৫ বাড়ি ভাঙচুর পঞ্চগড়ে বিদ্যালয়ের জমি উদ্ধারের দাবিতে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন পাইকগাছায় ওয়ারিশ সনদ নিয়ে বিরোধ গভীর রাতে রান্নাঘরে আগুন দেওয়ার অভিযোগ ২০ বছর পূর্তিতে সালথার নটখোলায় বিশাল ওয়াজ মাহফিল ,হাজারো মানুষের ঢল’ রাজবাড়ীতে স্বামীর অর্থ আত্মসাতের মামলায় নার্স স্ত্রী কারাগারে বাগালির ৫নং ওয়ার্ডে পরিবর্তনের হাওয়া: দিন-রাত গণসংযোগে ইউপি সদস্য প্রার্থী ইমরান হোসেন

দৌলতপুরে অস্ত্র হাতে যুবকের মহড়া, আতঙ্কে এলাকাবাসী

হারুন অর রশিদ হারুন, দৌলতপুর(কুষ্টিয়া):
  • আপডেট সময় : ১২:৩১:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬ ৮২ বার পঠিত

কুষ্টিয়ার দৌলতপুরে প্রকাশ্যে অস্ত্র হাতে এক যুবকের মহড়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে ওই যুবককে একটি দোকানের শাটারে লাথি মারতেও দেখা যায়। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক, উদ্বেগ ও উৎকণ্ঠা দেখা দিয়েছে।

শুক্রবার (১৪ আগস্ট) সন্ধ্যার আগে উপজেলার প্রাগপুর ইউনিয়নের ময়রামপুর নতুন পাকুড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা ও আতঙ্ক বিরাজ করছে। অস্ত্র হাতে মহড়া দেওয়া যুবকের নাম রিপন হোসেন (৩০)। তিনি ময়রামপুর নতুন পাকুড়িয়া এলাকার গোলাম হোসেনের ছেলে।

স্থানীয় সূত্র ও ছড়িয়ে পড়া ভিডিও থেকে জানা যায়, রিপন হোসেন একটি দোকানের সামনে গিয়ে কোমর থেকে একটি অস্ত্র বের করেন। এরপর সেটি লোড করে দোকানের বন্ধ শাটারে কয়েকবার লাথি মারেন। দোকানে কাউকে না পেয়ে তিনি ক্ষুব্ধ হন। তার এমন আচরণ দেখে আশপাশের লোকজন জড়ো হলে তিনি ঘটনাস্থল থেকে চলে যান।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রিপনের বড় ভাই সোহেল দীর্ঘদিন প্রবাসে ছিলেন। প্রায় পাঁচ-ছয় মাস আগে সোহেলের স্ত্রী নাছরিন খাতুনের সঙ্গে একই এলাকার রিপনের চাচাতো বোনের ছেলে ও ইলেকট্রিক মিস্ত্রি শামীম হোসেনের (৩২) পরকীয়া সম্পর্কের অভিযোগ ওঠে।

এরই সূত্র ধরে একপর্যায়ে শামীম হোসেন নাছরিনকে নিয়ে পালিয়ে যান বলে স্থানীয়রা জানান। এ ঘটনাকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে বিরোধ ও উত্তেজনা বিরাজ করছিল।

সম্প্রতি সোহেল প্রবাস থেকে বাড়িতে ফিরলে পুরোনো বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়। এরই জেরে শুক্রবার বিকেলে রিপন হোসেন অস্ত্র হাতে শামীমকে মারার উদ্দেশ্যে তার দোকানের সামনে যান বলে স্থানীয়দের দাবি।

এ বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ খালেদুর রহমান বলেন, ‘ভিডিওতে অস্ত্র হাতে একজনকে শাটারে লাথি মারতে দেখা গেছে। তবে সেটি আসলেই আগ্নেয়াস্ত্র কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্তে পুলিশের একটি টিম কাজ করছে। পাশাপাশি জড়িত ব্যক্তিকে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।’

দৌলতপুরে অস্ত্র হাতে যুবকের মহড়া, আতঙ্কে এলাকাবাসী

আপডেট সময় : ১২:৩১:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬