ঢাকা ০৭:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

দৌলতদিয়া ২ নম্বর ওয়ার্ডে নিজ উদ্যোগে রাস্তা সংস্কার ও পানি নিষ্কাশন—আস্থা কুড়াচ্ছেন প্রার্থী পিএম ফারুক

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি:
  • আপডেট সময় : ১২:৩৯:৫২ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬ ১০৫ বার পঠিত

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সদস্য পদপ্রার্থী পিএম ফারুক নিজ উদ্যোগে এলাকার ভাঙাচোরা সড়ক মেরামত এবং পানি নিষ্কাশনের কার্যকর ব্যবস্থা গ্রহণ করে স্থানীয় জনগণের আস্থা অর্জন করছেন।

জানা গেছে, দীর্ঘদিন ধরে ওয়ার্ডের বিভিন্ন সড়ক খানাখন্দে ভরা থাকায় সাধারণ মানুষের চলাচলে চরম ভোগান্তি সৃষ্টি হচ্ছিল। বিশেষ করে বৃষ্টি হলে পানি জমে থাকায় পরিস্থিতি আরও খারাপ হয়ে উঠত। এ অবস্থায় পিএম ফারুক নিজ অর্থায়নে সড়ক সংস্কার কাজ শুরু করেন এবং পানি নিষ্কাশনের জন্য ড্রেন পরিষ্কার ও নতুনভাবে ব্যবস্থা গ্রহণ করেন।
স্থানীয় বাসিন্দারা জানান, জনপ্রতিনিধি নির্বাচিত হওয়ার আগেই এ ধরনের উদ্যোগ নেওয়ায় তারা পিএম ফারুকের প্রতি ইতিবাচক মনোভাব পোষণ করছেন। অনেকেই মনে করছেন, নির্বাচিত হলে তিনি এলাকার উন্নয়নে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন।
এ বিষয়ে পিএম ফারুক বলেন, “আমি এই এলাকার সন্তান। মানুষের কষ্ট দেখে বসে থাকতে পারিনি। নির্বাচিত হই বা না হই, এলাকার উন্নয়নে কাজ করে যাব।”
স্থানীয়দের মতে, এমন জনকল্যাণমূলক উদ্যোগের মাধ্যমে তিনি ইতোমধ্যেই সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্যতা তৈরি করতে সক্ষম হয়েছেন।

দৌলতদিয়া ২ নম্বর ওয়ার্ডে নিজ উদ্যোগে রাস্তা সংস্কার ও পানি নিষ্কাশন—আস্থা কুড়াচ্ছেন প্রার্থী পিএম ফারুক

আপডেট সময় : ১২:৩৯:৫২ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬