সংবাদ শিরোনাম ::
দৌলতদিয়া যৌনপল্লীর মায়েদের সাথে কেকেএস ওয়াই মুভস প্রকল্প সমাপনী সমন্বয় সভা
মো. সাজ্জাদ হোসেন-গোয়ালন্দ(রাজবাড়ী):
- আপডেট সময় : ০৯:৪৪:০৭ অপরাহ্ন, রবিবার, ১২ মে ২০২৪ ১৩৯ বার পঠিত

গোয়ালন্দে প্লান ইন্টার ন্যাশনাল বাংলাদেশের সহযোগিতায় দৌলতদিয়া যৌনপল্লীর মায়েদের সাথে কেকেএস ওয়াই মুভস প্রকল্প সমাপনী সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
গত শনিবার (১১ মে) বেলা ১২ টায় দৌলতদিয়া কেকেএস প্রবীণ কেন্দ্রে কর্মজীবী কল্যাণ সংস্থা-কেকেএস এর আয়োজনে এ প্রকল্প সমাপনী সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
কেকেএস ওয়াই মুভস প্রকল্পের প্রকল্প কর্মকর্তা পথিক পালের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন কেকেএস এর সহযোগি সংস্থা বাংলা হেল্প সংস্থার ম্যানেজার আশীষ মন্ডল, সহকারি ম্যানেজার মঞ্জুরুল আলম, পায়াক্ট বাংলাদেশ সংস্থার প্রজেক্ট অফিসার (শিক্ষা) শেখ রাজীব, অবেহেলিত নারী কল্যাণ সংস্থার সভানেত্রী পারভীন বেগম প্রমুখসহ অন্যান্য এনজিও কর্মী ও যৌনপল্লী শিশুদের মায়েরা।




















