ঢাকা ০৯:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

দৌলতদিয়া- পাটুরিয়া নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ

সিরাজুল ইসলাম- গোয়ালন্দ (রাজবাড়ী):
  • আপডেট সময় : ০৬:৪৯:০০ অপরাহ্ন, রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪ ১২৩ বার পঠিত

বৈরী আবহাওয়ার কারণে পদ্মা-যমুনা নদী উত্তাল থাকায় দুর্ঘটনা এড়াতে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। গতকাল শনিবার সকাল এগারোটা থেকে আজ রবিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে এরিপোর্ট লেখা পর্যন্ত এ নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ রয়েছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) দৌলতদিয়া লঞ্চ ঘাটে কর্মরত বিআইডব্লিউটিএ এর লঞ্চঘাটে কর্মরত ট্রাফিক সাব ইন্সপেক্টর শিমুল ইসলাম বিষয় টি নিশ্চিত করেন। তিনি বলেন, বৈরী আবহাওয়ার কারণে নদী উত্তাল হয়ে প্রচন্ড ঢেউ সৃষ্টি হচ্ছে। ফলে লঞ্চ চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। তাই দুর্ঘটনা এড়াতে গতকাল থেকেই লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়েছে।

বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট শাখার ব্যাবস্থাপক সালাউদ্দিন আহমেদ বলেন, ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে। বর্তমানে ছোট বড় মিলিয়ে আটটি ফেরি চলাচল করছে। তবে যাত্রী এবং গাড়ির সংখ্যা তুলনামুলকভাবে অনেক কম।
এদিকে বৈরী আবহাওয়ার কারণে পশ্চিম ও দক্ষিণ বঙ্গের ব্যস্ততম এ নৌরুট দিয়ে প্রতিদিন শতশত ছোট বড় যানবাহন চলাচল করে। কয়েক হাজার মানুষ নদীর পারাপার হয়ে গন্তব্যে যান। বৈরী আবহাওয়ার কারণে লঞ্চ, স্পিডবোট বন্ধ থাকায় অনেক মানুষের ভোগান্তি হচ্ছে।

দৌলতদিয়া- পাটুরিয়া নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ

আপডেট সময় : ০৬:৪৯:০০ অপরাহ্ন, রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪