ঢাকা ০৮:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

দৌলতদিয়ায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মো. সাজ্জাদ হোসেন-গোয়ালন্দ(রাজবাড়ী):
  • আপডেট সময় : ০৮:৪৭:৩৭ অপরাহ্ন, সোমবার, ১৬ অক্টোবর ২০২৩ ২৫১ বার পঠিত

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লী থেকে ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ।

গ্রেপ্তারকৃত মাদক কারবারি উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের শামসু মাস্টার পাড়া’র মৃত শামসুদ্দিন মন্ডল এর ছেলে মো. মামুন মন্ডল (৩৪)। আসামির বর্তমান ঠিকানা দৌলতদিয়া ১নং ফেরীঘাট মজিদ শেখের পাড়া।

সোমবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার।

জানা যায়, সোমবার ভোররাত সাড়ে ৪টার দিকে গোয়ালন্দ ঘাট থানা পুলিশের অভিযানে উপজেলার দৌলতদিয়া পতিতালয়ের প্রধান গলিতে মজিবরের চায়ের দোকানের সামনে পাকা রাস্তার উপর থেকে তাকে ২৫ পিস ইয়াবাসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি স্বপন কুমার মজুমদার আরও জানান, আসামির বিরুদ্ধে গোয়ালন্দ ঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে সোমবার দুপুরে রাজবাড়ীর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

দৌলতদিয়ায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

আপডেট সময় : ০৮:৪৭:৩৭ অপরাহ্ন, সোমবার, ১৬ অক্টোবর ২০২৩