ঢাকা ০৫:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

দেশ ও জাতির মঙ্গল কামনায় ফুল ভাসলো সুইজারল্যান্ড পাড়ার ফেনী নদীর জলে

মো: আরিফুল ইসলাম- খাগড়াছড়ি:
  • আপডেট সময় : ০২:৩৬:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ১২ এপ্রিল ২০২৪ ১৯০ বার পঠিত

পাহাড়ি জেলা খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলায় পুরাতন বছরের দুঃখ, জরা, গ্লানি ও হতাশা মুছে নতুন বছরে অনাবিল সুখ, শান্তি ও সানন্দের প্রত্যাশায় নদীর জলে ফুল ভাসিয়ে বিঝু উৎসব শুরু হয়েছে।

তিনদিন ব্যাপী এই উৎসবের প্রথম দিনে উপজেলার ফেনী নদীর জলে ফুল ভাসিয়ে ফুল বিঝু পালন করেছে উপজেলার ত্রিপুরা, চাকমা, জনগোষ্ঠী সহ জাতি, শ্রেণি-পেশা নির্বিশেষে হাজারো মানুষ।

শুক্রবার (১২ এপ্রিল) ভোর থেকে মাটিরাঙ্গা উপজেলার বেলছড়ি ইউনিয়নের সুইজারল্যান্ড পাড়া ভারত-বাংলাদেশ ফেনী নদীতে সকল জাতি, শ্রেণি-পেশা নির্বিশেষে তরুণ-তরুণীদের ফুল ভাসাতে দেখা যায়। শিশু-কিশোর, তরুণ-তরুণী সহ সবাই স্ব স্ব সম্প্রদায়ের ঐতিহ্যবাহী পোশাক পড়ে নানা আনন্দ, উৎসাহের মধ্যেদিয়ে নদীর জলে ফুল ভাসায়।

ফুল বিঝু উপভোগ করতে ফেনী নদীর দু’পাড়ে দেখা যায় মানুষের ঢল। সকল জাতি, শ্রেণি-পেশা নির্বিশেষে এ ফুল বিজু পালনের মধ্যেদিয়ে সকল জাতির মঙ্গল কামনা, পুরাতন বছরকে বিদায় ও নতুন বছরকে স্বাগত জানানো সহ সর্বস্থরের মানুষকে নতুন বছরের শুভেচ্ছা জানানো হয়।

ফেনী নদীর জলে ফুল ভাসাতে আসা বিভিন্ন সম্প্রদায়ের তরুণ-তরুণীরা বলেন, আজ আমাদের খুব খুশির দিন। জাতি, শ্রেণি-পেশা নির্বিশেষে সবাই যেন সুখে, শান্তিতে থাকেন এজন্য আমরা নদীর জলে ফুল ভাসাই।

বিঝু আয়োজক কমিটির লোকদের সাথে কথা বলে জানাযায়, তিনদিন ব্যাপী বিজু উৎসবের আজ প্রথম দিন। বর্ণিল আয়োজনের মধ্যেদিয়ে বিজু উৎস পালন করা হবে বলেও জানান তারা।

দেশ ও জাতির মঙ্গল কামনায় ফুল ভাসলো সুইজারল্যান্ড পাড়ার ফেনী নদীর জলে

আপডেট সময় : ০২:৩৬:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ১২ এপ্রিল ২০২৪