দেশের ভিতর অরাজকতা তৈরী করছে আওয়ামী দুষ্কৃতকারীরা -এ্যাড জিল্লুর রহমান
- আপডেট সময় : ১১:৪১:১৭ অপরাহ্ন, শুক্রবার, ৯ অগাস্ট ২০২৪ ১৫৯ বার পঠিত

ছাত্রদের কঠোর আন্দোলনের মুখে আওয়ামী ফ্যাসিবাদ সৈরাশাসক হাসিনা পদত্যাগ করে দেশ থেকে পালিয়ে যায়। আওয়ামীলীগের তৈরী করা সন্ত্রাসী,চাদাবাজ দুষ্কৃতকারীরাই দেশের ভিতর অরাজকতা তৈরী করার জন্য লুটপাট, ডাকাতি, বিভিন্ন ফ্যাক্টরীতে হামলা, জ্বালাও পোড়াও করতেছে বলে জানান আশুলিয়া থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক এ্যাডভোকেট জিল্লুর রহমান।
আজ (৯ আগষ্ট) আশুলিয়ার বিভিন্ন এলাকায় নেতা কর্মীদের জনসাধারণের সাথে কথা বলেন আশুলিয়া থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক এ্যাডঃ জিল্লুর রহমান।
এসময় তিনি আরও বলেন এই আওয়ামী দুষ্কৃতকারীরা যাতে কোন প্রকার অরাজকতা করতে না পারে, সেই লক্ষে কাজ করে যাচ্ছে আশুলিয়া থানা স্বেচ্ছাসেবক দলের সকল নেতা কর্মীরা।
এ্যাডঃ জিল্লুর রহমান দৈনিক প্রতিদিনের খবরকে জানান আশুলিয়া থানা স্বেচ্ছাসেবক দল গত ৫ তারিখ থেকে লুটপাট,ডাকাতি নৈরাজ্য সৃষ্টিকারীদের কঠোর ভাবে দমন করার লক্ষে মাঠে কাজ করছে।
এ সময় আশুলিয়া স্বেচ্ছাসেবক দলের নেতা কামরুল ইসলাম, রশিদ পলান, কাউয়ুম, লুৎফর, আলআমিন, সবুজ সহ আরও অনেক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।




















