ঢাকা ০৭:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

দেশীয় তৈরী মদসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

গোয়ালন্দ রাজবাড়ী
  • আপডেট সময় : ০৩:২৭:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ এপ্রিল ২০২৫ ১২৪ বার পঠিত

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লীতে অভিযান চালিয়ে দেশীয় তৈরি মদসহ মোঃ আজগর আলী (৪২) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ। সে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার চককৃষ্ণপুর কায়েম খোলা গ্রামের জামাত আলী সরদারের ছেলে। তিনি বর্তমানে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পূর্বপাড়া যৌনপল্লী এলাকায় বসবাস করেন।

বুধবার (২ এপ্রিল) দিবাগত রাত পৌনে ১১টার দিকে গোয়ালন্দ ঘাট থানার এসআই মোঃ মাহাবুল করিমের নেতৃত্বে উপজেলাধীন উত্তর দৌলতদিয়া যৌনপল্লীতে অভিযান চালিয়ে ২৭ লিটার দেশীয় তৈরী মদ সহ গ্রেপ্তার করা হয়।

বৃহস্পতিবার (০৩ এপ্রিল) দুপুরে গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, উত্তর দৌলতদিয়া যৌনপল্লীর জিয়া সরদারের বাড়ির পশ্চিম পার্শ্বের একটি আস্তানায় দেশীয় তৈরি মদ মজুদ করা হয়েছিল। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে ২৭ লিটার দেশীয় তৈরি মদ সহ আজগর আলীকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। পরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বৃহস্পতিবার দুপুরে রাজবাড়ীর আদালতে প্রেরণ করা হয়েছে। তিনি আরও জানান মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

দেশীয় তৈরী মদসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

আপডেট সময় : ০৩:২৭:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ এপ্রিল ২০২৫