ঢাকা ০২:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

দীর্ঘদিনের দাবির পর আল্লাহর দর্গা বাজারের প্রধান সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন

মোঃ-হারুন অর রশীদ,দৌলতপুর (কুষ্টিয়া):
  • আপডেট সময় : ০৫:১৬:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬ ৪৬ বার পঠিত

দীর্ঘদিনের দাবির পর অবশেষে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার শিল্পনগরীখ্যাত আল্লাহর দর্গা বাজারের প্রধান সড়কের উন্নয়নকাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০টায় কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের সংসদ সদস্য আলহাজ রেজা আহম্মেদ বাচ্চু মোল্লা সড়কটির উন্নয়নকাজের উদ্বোধন করেন।
এ উপলক্ষে আল্লাহর দর্গায় অবস্থিত নুরুজ্জামান বিশ্বাস অডিটোরিয়ামে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে কুষ্টিয়া সড়ক বিভাগের কর্মকর্তাবৃন্দ, উপজেলার বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, জনপ্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
আলোচনা সভা শেষে সংসদ সদস্য রেজা আহম্মেদ বাচ্চু মোল্লা সড়কের নামফলকের ফিতা কেটে উন্নয়নকাজের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।
দীর্ঘদিন সংস্কারের অভাবে আল্লাহর দর্গা বাজারের প্রধান সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছিল। বিশেষ করে বর্ষা মৌসুমে শিক্ষার্থী, ব্যবসায়ী, চাকরিজীবী ও সাধারণ মানুষকে প্রতিদিন চরম দুর্ভোগ পোহাতে হতো। অবশেষে উন্নয়নকাজ শুরু হওয়ায় এলাকাবাসীর মধ্যে স্বস্তি ও সন্তোষের অনুভূতি দেখা দিয়েছে।
স্থানীয় শিক্ষার্থী ও বাসিন্দারা জানান, বহু বছর ধরে তারা সড়কটি সংস্কারের দাবি জানিয়ে আসছিলেন। কাজ শুরু হওয়ায় তারা আনন্দ প্রকাশ করেন। তবে নির্ধারিত সময়ের মধ্যে উন্নত মান বজায় রেখে নির্মাণকাজ সম্পন্ন করার দাবি জানান তারা।
কুষ্টিয়া সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. মঞ্জুরুল করিম বলেন, আল্লাহর দর্গা বাজারের প্রধান সড়কটি ১৮ ফুট থেকে ২৪ ফুটে প্রশস্ত করা হবে। পাশাপাশি সড়কের দুই পাশে আধুনিক ড্রেনেজ ব্যবস্থাও নির্মাণ করা হবে। তিনি বলেন, নির্ধারিত সময়সীমার মধ্যেই প্রকল্পের কাজ সম্পন্ন করার লক্ষ্য নিয়ে কার্যক্রম পরিচালিত হবে এবং নির্মাণকাজের গুণগত মান নিশ্চিত করতে সড়ক বিভাগ নিয়মিত তদারকি করবে।
সংসদ সদস্য আলহাজ রেজা আহম্মেদ বাচ্চু মোল্লা বলেন, এলাকার মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে ৩২ কোটি টাকা ব্যয়ে এ সড়কের উন্নয়নকাজ বাস্তবায়ন করা হচ্ছে। এই প্রকল্পের মাধ্যমে যোগাযোগব্যবস্থার উন্নয়ন ঘটবে এবং ব্যবসা-বাণিজ্য, শিক্ষা ও সামগ্রিক জনজীবনে ইতিবাচক পরিবর্তন আসবে। তিনি আরও জানান, পর্যায়ক্রমে দৌলতপুর উপজেলার অন্যান্য গুরুত্বপূর্ণ সড়কেরও উন্নয়নকাজ হাতে নেওয়া হবে।
এদিকে, সড়কটির উন্নয়নকাজের উদ্বোধনকে স্বাগত জানিয়ে স্থানীয়রা দ্রুত, স্বচ্ছ ও মানসম্মতভাবে কাজ সম্পন্ন করার আহ্বান জানিয়েছেন। তাদের প্রত্যাশা, নির্ধারিত সময়ে প্রকল্পের কাজ শেষ হলে দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটবে এবং এলাকার যোগাযোগব্যবস্থায় নতুন গতি ফিরে আসবে।

দীর্ঘদিনের দাবির পর আল্লাহর দর্গা বাজারের প্রধান সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন

আপডেট সময় : ০৫:১৬:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬