ঢাকা ০৯:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

দিনাজপুর হিলিতে কাঁচা মরিচের কেজি ৩৫ টাকা

মোঃ ওয়াজ কুরনী -দিনাজপুর:
  • আপডেট সময় : ০২:৩৩:৫৯ অপরাহ্ন, বুধবার, ৭ ফেব্রুয়ারী ২০২৪ ১৫৮ বার পঠিত

দিনাজপুরের হিলি সবজি বাজারে ৩৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে কাঁচা মরিচ। চলতি শীত মৌসুমে বাম্পার ফলন হওয়ায় এবং বাজারে পর্যাপ্ত সরবরাহ থাকার কারণে নিত্যপ্রয়োজনীয় পণ্যটির দাম কমেছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।

বুধবার (৭ ফেব্রুয়ারি) দুপুর হিলি সবজি বাজার ঘুরে দেখা যায়, গত এক সপ্তাহের ব্যবধানে অর্ধেকে নেমেছে কাঁচা মরিচের দাম। ৬০ টাকা কেজি দরের মরিচ খুচরা বাজারে বর্তমান বিক্রি হচ্ছে ৩৫ টাকা কেজি দরে। পাইকারি বাজারে তা বেচাবিক্রি হচ্ছে ৩০ থেকে ৩২ টাকা।

কাঁচামরিচ কিনতে আসা আব্দুল আজিজ বলেন, বর্তমান সবধরনের সবজির দাম একটু চড়া আছে। তবে কাঁচা মরিচের দাম একেবারে কম। ৩৫ টাকা কেজি দরে এক কেজি মরিচ কিনলাম। গত এক সপ্তাহ আগেও ৬০ টাকা কেজি দরে মরিচ কিনেছিলাম।

পাঁচবিবি ও বিরামপুর হাট থেকে কাঁচা মরিচ পাইকারি দরে কিনে আনছেন হিলির ব্যবসায়ীরা। হিলি বাজারের কাঁচা মরিচ ব্যবসায়ী রুবেল হোসেন বলেন, গত এক সপ্তাহ ধরে কাঁচা মরিচের দাম কমছে। আমরা ৩৫ টাকা কেজি হিসেবে মরিচ খুচরা বিক্রি করছি। এই মরিচ পাঁচবিবি আর বিরামপুর থেকে ৩০ থেকে ৩২ টাকা কেজি হিসেবে পাইকারি কিনে আনছি।

মরিচ চাষি আকরাম হোসেন বলেন, এবার শীতে আমার মরিচের ক্ষেতের কোনো ক্ষতি হয়নি। ১৫ কাঠা জমিতে কাঁচা মরিচ আবাদ করেছি। ফলন অনেক ভালো হয়েছে। আগে ৬০ টাকা কেজি দরে মরিচ বিক্রি করেছিলাম। বর্তমান বাজারে মরিচের আমদানি বেশি তাই দামও কমে গেছে।

দিনাজপুর হিলিতে কাঁচা মরিচের কেজি ৩৫ টাকা

আপডেট সময় : ০২:৩৩:৫৯ অপরাহ্ন, বুধবার, ৭ ফেব্রুয়ারী ২০২৪