ঢাকা ০৯:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

দিনাজপুর হিলিতে কমেছে চালের দাম

মোঃ ওয়াজ কুরনী-দিনাজপুর:
  • আপডেট সময় : ১২:০৪:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ১১ অক্টোবর ২০২৩ ১২৭ বার পঠিত

এক সপ্তাহের ব্যবধানে দিনাজপুরের হিলিতে কমেছে সব ধরনের চালের দাম। কেজিপ্রতি প্রকারভেদে কমেছে ৩ থেকে ৬ টাকা। বর্তমানে হিলি বাজারে সম্পাকাটারি চাল কেজিতে ৫ টাকা কমে বিক্রি হচ্ছে ৫৪ টাকায়, আটাশ জাতের চাল কেজিতে ৩ টাকা কমে বিক্রি হচ্ছে ৪৪ টাকায় এবং মিনিকেট জাতের চাল ৬ টাকা কমে বিক্রি হচ্ছে ৫২ টাকা দরে। সরকারিভাবে কার্ডের মাধ্যমে চাল বিতরণ করার কারণে ক্রেতা সংকটের ফলে কমতে শুরু করেছে দাম বলছেন ব্যবসায়ীরা। দাম কমাতে কিছুটা স্বস্তি ফিরেছে সাধারণ ক্রেতাদের মাঝে।

মঙ্গলবার (১০ অক্টোবর) হিলি বাজার ঘুরে এ তথ্য পাওয়া যায়।

হিলি বাজারে চাল কিনতে আসা রিকশাচালক মিনহাজ বলেন, আমরা গরিব মানুষ। রিকশা চালিয়ে প্রতি ২০০ থেকে ৩০০ টাকা আয় করি। বাজারে প্রায় সব নিত্যপণ্যের দামই বেশি। এক কেজি চালের দাম ৫০ টাকার ওপরে। দুই কেজি চাল কিনে অন্য বাজার করতে গেলে আমাদের টাকা শেষ হয়ে যায়। তবে এরমধ্যেও চালের দাম কিছুটা কমেছে। তবে ৪০ টাকার নিচে প্রতিকেজি চালের দাম হলে আমাদের গরিব মানুষগুলোর জন্য সুবিধা হতো।

হিলি বাজারের চাল ব্যবসায়ী স্বপন কুমার বলেন, হিলি বাজারে চালের দাম কিছুটা কমেছে। কেজিপ্রতি ৩ থেকে ৬ টাকা কমেছে। কারণ সরকারিভাবে উপজেলার বিভিন্ন স্থানে চাল বিক্রি করা হচ্ছে। এমনকি বিভিন্ন ইউনিয়নেও চাল দেওয়া হচ্ছে। যার ফলে ক্রেতা অনেকটাই কমে গেছে। এই জন্য মোকামে চালের দাম কমেছে। বাজারে চাল পর্যাপ্ত আছে। দাম বৃদ্ধির কোনো সুযোগ নেই

দিনাজপুর হিলিতে কমেছে চালের দাম

আপডেট সময় : ১২:০৪:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ১১ অক্টোবর ২০২৩