ঢাকা ০৫:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নতুন মামলায় ‘শোন অ্যারেস্ট’, কারাগারেই থাকতে হচ্ছে সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী কাজী কেরামত আলীকে দৌলতদিয়ায় কেন্দ্রীয় জামে মসজিদে চুরি, খোয়া গেল চারটি মাইকের হর্ন আশুলিয়ায় শ্রমিক ও পুলিশের মধ্যে দফায় দফায় সংঘর্ষ- শতাধিক কারখানা বন্ধ দৌলতপুরের পল্লী উন্নয়নের উদ্যোগে এমপি বাচ্চু মোল্লাকে সংবর্ধনা সালথায় জমির সীমানায় বেড়া দেওয়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, ১৫ বাড়ি ভাঙচুর পঞ্চগড়ে বিদ্যালয়ের জমি উদ্ধারের দাবিতে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন পাইকগাছায় ওয়ারিশ সনদ নিয়ে বিরোধ গভীর রাতে রান্নাঘরে আগুন দেওয়ার অভিযোগ ২০ বছর পূর্তিতে সালথার নটখোলায় বিশাল ওয়াজ মাহফিল ,হাজারো মানুষের ঢল’ রাজবাড়ীতে স্বামীর অর্থ আত্মসাতের মামলায় নার্স স্ত্রী কারাগারে বাগালির ৫নং ওয়ার্ডে পরিবর্তনের হাওয়া: দিন-রাত গণসংযোগে ইউপি সদস্য প্রার্থী ইমরান হোসেন

দিনাজপুরে বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষ মেলা সমাপ্ত

মোঃওয়াজ কুরনী-দিনাজপুর:
  • আপডেট সময় : ০৭:১১:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ অগাস্ট ২০২৩ ২৪৩ বার পঠিত

দিনাজপুরে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা সমাপ্ত হয়েছে। মঙ্গলবার (২৯ আগস্ট-২০২৩) বিকেল ৪টায় দিনাজপুর গোর-এ-শহীদ বড়মাঠে মেলার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

দিনাজপুর বিভাগীয় বন কর্মকর্তা মোঃ বশিরুল-আল-মামুনের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) সিফাত-ই-রব্বান। এ সময় তিনি বলেন, গাছ আমাদের নিরাশ করবে না। একজন মানুষকে কমপক্ষে ৭টি গাছ লাগাতে হবে।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর বরেন্দ্র বহুমূখী উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী প্রকৌশলী ড. মোঃ এজাজুল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বন্ধু ফাউন্ডেশনের কর্মকর্তা শামিম বাবু।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন দিনাজপুর বন বিভাগের সদর রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা মোঃ মান্নান হোসেন ও অনুষ্ঠান সঞ্চালনা করেন রংপুর বেতারের উপস্থাপক মুনিরা শাহনাজ চৌধুরী।

আলোচনা শেষে মেলায় অংশগ্রহণকারী প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারকারি স্থলকে পুরস্কার প্রদান করা হয়। মেলায় প্রথম স্থান অধিকার করে ইলিয়াস নার্সারি, দ্বিতীয় স্থান অধিকার করে ব্র্যাক নার্সারি ও তৃতীয় স্থান অধিকার করে রানা নার্সারি।

এছাড়া মেলায় অংশগ্রহণকারি সব স্টলকে শুভেচ্ছা প্রদান করা হয়। অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন কাহারোল বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শরিফুল ইসলাম হেলাল ও দিনাজপুর রামসাগর জাতীয় উদ্যানের তত্ত্বাবধায়ক মোঃ কামরুল হাসান। অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও নার্সারি মালিক উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, “গাছ লাগিয়ে যত্ন করি-সুস্থ্ প্রজন্মের দেশ গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুর জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগ ২০ আগস্ট থেকে ২৯ আগস্ট-২০২৩ তারিখ পর্যন্ত ১০ দিনব্যাপী এই বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলার আয়োজন করেছিল। মেলায় ২২টি প্রতিষ্ঠানের ৫৭টি স্টল অংশগ্রহণ করেছিল।

ট্যাগস :

দিনাজপুরে বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষ মেলা সমাপ্ত

আপডেট সময় : ০৭:১১:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ অগাস্ট ২০২৩