ঢাকা ০৯:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

দিনাজপুরের হিলি স্থল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

মোঃ ওয়াজ কুরনী- দিনাজপুর :
  • আপডেট সময় : ০৫:৩৪:১৯ অপরাহ্ন, সোমবার, ২৫ ডিসেম্বর ২০২৩ ১৫৩ বার পঠিত

খ্রিস্টান ধর্মাবলম্বীদের বড়দিন উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানিসহ বন্ধ রয়েছে বন্দর অভ্যন্তরীণ সকল কার্যক্রম। তবে স্বাভাবিক রয়েছে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশের পাসপোর্টধারী যাত্রী পারাপার।

সোমবার (২৫ ডিসেম্বর) বিষয়টি জানিয়েছেন হিলি সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জামিল হোসেন চলন্ত।

তিনি জানান, যিশু খ্রিস্টের জন্মদিন উপলক্ষে ভারতের সাথে হিলি বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। বন্ধ রয়েছে বন্দরের সকল কার্যক্রম। একদিন বন্ধের পর আবারও আগামীকাল মঙ্গলবার সকাল থেকে ভারতের সাথে আমদানি-রপ্তানি স্বাভাবিক হবে।

এদিকে হিলি ইমিগ্রেশন ওসি আশরাফুল ইসলাম বলেন, বড়দিন উপলক্ষে হিলি বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও এই চেকপোস্ট দিয়ে দুই দেশের পাসপোর্ট ধারী যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে।

দিনাজপুরের হিলি স্থল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

আপডেট সময় : ০৫:৩৪:১৯ অপরাহ্ন, সোমবার, ২৫ ডিসেম্বর ২০২৩