ঢাকা ০৮:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

দিনাজপুরের হিলিতে রাইস মিলে ডাকাতি, ৪ লাখ টাকা লুট

মোঃ ওয়াজ কুরনী-দিনাজপুর:
  • আপডেট সময় : ০৪:৩৬:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৪ ২৯৫ বার পঠিত

দিনাজপুরের হিলিতে ইউনাইটেড রাইস মিলে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা লকার ভেঙে প্রায় ৪ লাখ টাকা নিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার ( ১৫ ফেব্রুয়ারি) ভোররাতে উপজেলার মধ্য বাসুদেবপুর এলাকায় এ ঘটনা ঘটে।

ইউনাইটেড রাইস মিলের ম্যানেজার শুকুমার কুমার বলেন, কয়েকজন মিলের অফিস কক্ষে শুয়ে ছিলাম। ভোর ৩টার দিকে কিছু লোক এসে দরজা খুলতে বলে। দরজা না খোলায় তারা দরজা ভেঙে অফিসের ভেতরে ঢুকে প্রথমে লকারের চাবি দিতে বলে। চাবি না দিলে তারা আমাদের মারধর করে। পরে হাত-পা বেঁধে লকার ভেঙে নগদ ৪ লাখ টাকা ও সিসিটিভির হার্ডডিস্ক নিয়ে যায়। পরে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে আসে।

হাকিমপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) দুলাল হোসেন বলেন, ডাকাতির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত চলছে। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধিন।

দিনাজপুরের হিলিতে রাইস মিলে ডাকাতি, ৪ লাখ টাকা লুট

আপডেট সময় : ০৪:৩৬:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৪