সংবাদ শিরোনাম ::
ত্রিশাল ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় নিহত বেড়ে ৬
মিজানুর রহমান মানিক- ময়মনসিংহ ব্যুরো:
- আপডেট সময় : ০৩:৪৭:৪০ অপরাহ্ন, বুধবার, ১১ অক্টোবর ২০২৩ ১২৫ বার পঠিত

ময়মনসিংহের ত্রিশালে বাস চাপায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ছয়জনে। বুধবার (১১ অক্টোবর) দুপুর ১২টার দিকে ত্রিশাল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইন উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উপজেলার চেলেরঘাট এলাকায় দুর্ঘটনাটি ঘটে। এতে গুরুতর আহত আরও পাঁচজন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন।
নিহতরা হলেন- ময়মনসিংহ সদরের চুরখাই এলাকার কামরুজ্জামান লিটন (২৮), ত্রিশাল দক্ষিণ তেতুলিয়া এলাকার জেসমিন আক্তার (৩০), নওপাড়া এলাকার সিরাজুল ইসলাম (২৮), ঈশ্বরগঞ্জের মারোয়াখালি এলাকার আলতাব হোসেন (৬০), ত্রিশালের রাগামারা আহেদ আলী ছেলে সোহেল মিয়া (৩৫) এবং অন্য এক নারীর নাম-পরিচয় পাওয়া যায়নি। নিহতদের মধ্যে আলতাব হোসেন গাজীপুরে কসাইয়ের কাজ করেন এবং বাকিরা ভালুকায় বিভিন্ন গার্মেন্টসে চাকরি করেন।
























