ঢাকা ০৮:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

তীব্র তাপদাহ ও অনাবৃষ্টির কারণে নাগেশ্বরীতে ইসতেস্কার নামাজ আদায়

রবিউল ইসলাম রয়েল- নাগেশ্বরী (কুড়িগ্রাম):
  • আপডেট সময় : ০৭:৪৯:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ২০৬ বার পঠিত

কুড়িগ্রাম জেলার নাগেশ্বরীর বিভিন্ন ময়দানে তীব্র তাপদাহ ও অনাবৃষ্টির কারণে নাগেশ্বরী ওলামা মাশায়েক পরিষদের উদ্যেগে ইসতেস্কার নামাজ অনুষ্ঠিত হয়েছে।

সারা দেশের ন্যায় নাগেশ্বরীতে প্রায় ২সপ্তাহের বেশি সময় ধরে বইছে তীব্র তাপদাহ ও অনাবৃষ্টির কারণে খরা। তীব্র তাপদাহের প্রভাব পড়েছে জনজীবন সহ ফসলি জমিতে। ফসলি জমির মাঠ-ঘাট ফেটে চৌচির। মাটি থেকে গরম হাওয়া উঠছে। নাগেশ্বরী উপজেলাতে গত কয়েকদিন থেকে সর্বোচ্চ ৩৫ থেকে ৩৭ দশমিক ৮ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রা বিরাজ করছেন। প্রচন্ড গরমে ওষ্ঠাগত মানুষের জীবন ও প্রাণীকুল। ফসলি জমিতে শ্রমিকরা কাজ করতে গিয়ে হাঁসফাঁস অবস্থা।
রাস্তাঘাটে মানুষের চলাচল কমে গেছে। রোদ থেকে বাঁচতে মোটা কাপড় পরিধান করছে। কেউ কেউ রোদে চশমা ও ছাতা ব্যবহার করছে। স্বস্থি পেতে বার বার পানি পান করতে হচ্ছে। গাছের নিচে আশ্রয় নিচ্ছে।
এদিকে আবহাওয়া অফিস থেকে কোন বার্তা পাওয়া যাচ্ছে না বলে জানা গেছে।
চলমান আবহাওয়া থেকে কিছুটা স্বস্থি পেতে গরমের তাপমাত্রা কমে শীতল আবহাওয়া ও বৃষ্টির আশায় নাগেশ্বরী উপজেলায় বিভিন্ন জায়গায় সকালে বিশেষ নামাজ (সালাতুল ইস্তেস্কা ) আদায় করা হয়েছে।
এ দিন সকাল ৯টায় নাগেশ্বরী উপজেলার কুটি পয়ড়াডাঙ্গা স্কুল অ্যান্ড কলেজ মাঠে নামাজের ইমামতি ও দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওলানা আব্দুল হামিদ মিয়া সহকারি অধ্যাপক নাগেশ্বরী আলিয়া কামিল মাদ্রাসা।
নেওয়াশী ইউনিয়নের নেওয়াশী সিনিয়র আলিম মাদরাসা মাঠে নামাজ অনুষ্ঠিত হয়েছে। অত্র মাদ্রাসায় নামাজের ইমামতি দোয়া পরিচালনা করেন ভিতরবন্দ দারুস সুন্নাত ফাযিল মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা হাবিবুর রহমান তাকি।
এছাড়াও ভিতরবন্দ দারুস সুন্নাত ফাযিল মাদ্রাসায় সালাতুল ইস্তেস্কা অনুষ্ঠিত হয়েছে। মাদ্রাসার মাঠে সলাতের ইমামতি ও দোয়া পরিচালনা করেন অত্র মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা জায়েদুর রহমান। অত্র ইসতেসকার নামাজে বিপুল পরিমাণ মুসল্লি অংশগ্রহণ করে।

তীব্র তাপদাহ ও অনাবৃষ্টির কারণে নাগেশ্বরীতে ইসতেস্কার নামাজ আদায়

আপডেট সময় : ০৭:৪৯:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪