ঢাকা ০৮:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

 তিন দিনব্যাপী খানসামায় কৃষি মেলার উদ্বোধন

মোঃ লায়ন ইসলাম খানসামা- (দিনাজপুর):
  • আপডেট সময় : ০৪:২৭:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জুন ২০২৪ ১৪২ বার পঠিত

দিনাজপুরের খানসামা উপজেলায় তিন দিনব্যাপী কৃষি মেলার উদ্বোধন করা হয়েছে। 

বৃহস্পতিবার (২৭ জুন) দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় এ মেলার আয়োজন করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

খানসামা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তাজউদ্দীন এর সভাপতিত্বে র‌্যালি ও ফিতা কেটে এ কৃষি মেলার উদ্বোধন করা হয় । উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা (ভরপ্রাপ্ত) হাবিবা আক্তার স্বাগত বক্তব্য প্রদান করেন। এসময় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ সাইফুল ইসলাম ও সাধারণ সম্পাদক সফিউল আযম চৌধুরী লায়ন।

এরআগে অতিথিরা কৃষি মেলার স্টলগুলো ঘুরে দেখেন। এসময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কৃষক,কৃষাণ- কৃষাণী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

উপজেলা কৃষি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) হাবিবা আক্তার জানান, কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় তিন দিনব্যাপী কৃষি মেলার উদ্বোধন করা হয়েছে। এতে মোট ২৪টি স্টল প্রদর্শন করা হয়েছে। আগামী ০১ জুলাই পর্যন্ত এ মেলা চলবে।

ট্যাগস :

 তিন দিনব্যাপী খানসামায় কৃষি মেলার উদ্বোধন

আপডেট সময় : ০৪:২৭:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জুন ২০২৪