ঢাকা ০৪:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

তাহিরপুর যাদুকাটা নদীতে বালু শ্রমিকের মৃত্যু

মুরাদ মিয়া,সুনামগঞ্জ
  • আপডেট সময় : ০২:০৬:২৯ অপরাহ্ন, রবিবার, ১৪ মে ২০২৩ ২৭১ বার পঠিত

তাহিরপুর সীমান্ত নদী যাদুকাটায় নৌ-দুর্ঘটনায় সুজন মিয়া(২৩)নামের এক শ্রমিকের মৃত্যুর সংবাদ পাওয়া গেছে। জানাযায় নিহত শ্রমিক বিশ্বম্ভরপুর উপজেলার ফতেহপুর ইউনিয়নের শাহপুর গ্রামের জহির উদ্দিনের ছেলে।

শনিবার (১৩ মে) যাদুকাটা নদীর ঘাগটিয়া-লাউড়েরগড় খেয়াঘাট সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার দুপুর ১২টার দিকে যাদুকাটা নদী দিয়ে সুজন মিয়াসহ ৬-৭ জনের একটি শ্রমিকদল বালুভর্তি একটি স্টিলবডি নৌকা নিয়ে ফিরছিল। পথে ঘাগটিয়া-লাউড়েরগড় এলাকায় একটি ডুবন্ত স্টিলবডি নৌকা দেখতে পান। এসময় সুজন মিয়া তাদের নৌকার সাথে ডুবন্ত ওই নৌকার সংঘর্ষের আশঙ্কায় তা ঠেকাতে পানিতে লাফ দিলে,ডুবন্ত নৌকা ও বালুভর্তি নৌকার মাঝে চাপায় পড়ে গুরুতর আহত হয়।

এসময় সুজন মিয়ার সাথে থাকা অন্যান্য শ্রমিকরা তাকে উদ্ধার করে বিশ্বম্ভরপুর হাসপাতালে নিয়ে গেলে পথিমধ্যে তার মৃত্যু হয়।
সুজন মিয়া মৃত্যুর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বাদাঘাট ফাঁড়ির ইনচার্জ এসআই জাহাঙ্গীর আলম।

তাহিরপুর যাদুকাটা নদীতে বালু শ্রমিকের মৃত্যু

আপডেট সময় : ০২:০৬:২৯ অপরাহ্ন, রবিবার, ১৪ মে ২০২৩