ঢাকা ০৩:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

তারেক রহমানের ৩১ দফার আলোকে দেশকে সংস্কার করতে হবে — আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম

রাজবাড়ী প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৮:৫৪:২১ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫ ১৫১ বার পঠিত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর জাতীয় নির্বাহী কমিটির সদস্য, রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য, জেলা বিএনপির সাবেক সভাপতি এবং রাজবাড়ী-১ আসনে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেছেন, “বাংলাদেশকে তারেক রহমান ঘোষিত ৩১ দফার আলোকে সংস্কার করতে হবে। এই ৩১ দফাই একটি নতুন, গণতান্ত্রিক, ন্যায্য রাষ্ট্র প্রতিষ্ঠার রূপরেখা।”

সোমবার (১০ নভেম্বর) বিকেলে রাজবাড়ীর গোয়ালন্দ মোড় টেক্সটাইল মিল মাঠ চত্বরে শহীদ ওহাবপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিশাল জনসভায় তিনি প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেন, “গত ১৭ বছর ধরে বাংলাদেশে মানুষের ভোটাধিকার, বাকস্বাধীনতা ও মৌলিক অধিকার হরণ করা হয়েছে। শেখ হাসিনা দেশের বিচার বিভাগ, প্রশাসন ও নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। সাধারণ মানুষ ভোট দিতে পারেনি, মসজিদের ইমাম থেকে শুরু করে ছাত্ররা পর্যন্ত স্বাধীনভাবে কথা বলতে পারেনি। আজ সময় এসেছে গণঅভ্যুত্থানের সেই ধারাবাহিকতাকে শক্তিশালী করার। তারেক রহমানের ৩১ দফার আলোকে দেশকে পুনর্গঠন করতে হবে।”

তিনি আরও বলেন, “আমরা যে ১৭ বছর ধরে লড়াই করছি, সেই লড়াইয়ের ফসল হলো ৫ আগস্টের গণঅভ্যুত্থান। শেখ হাসিনা পালিয়ে গেছে, কিন্তু দেশকে বাঁচাতে হলে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। রাজবাড়ীসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উন্নয়নের জন্য পদ্মা ব্যারেজ নির্মাণ, একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা এবং বন্ধ হয়ে যাওয়া টেক্সটাইল মিল পুনরায় চালু করতে হবে।”

বক্তব্যের শুরুতে তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে দেশের সার্বভৌমত্ব ও গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাবেক আহ্বায়ক নঈম আনসারী, সাবেক সদস্য সচিব অধ্যক্ষ মঞ্জুরুল আলম দুলাল, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গাজী আহসান হাবিব, সাবেক যুগ্ম সম্পাদক কে.এ. সবুর শাহীন, জেলা বিএনপির অন্যতম নেতা অর্ণব নেওয়াজ মাহমুদ ঋষিত, যুগ্ম আহ্বায়ক মো. আকমাল হোসেন, সাবেক দপ্তর সম্পাদক এ. মজিদ বিশ্বাস, জেলা বিএনপির সদস্য রইচ উদ্দিন ডিউক, অ্যাডভোকেট আব্দুল গফুর, জেলা যুবদলের আহ্বায়ক খায়রুল আনাম বকুল, জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুল গফুর মণ্ডল, সাধারণ সম্পাদক শাহা আলম, জেলা কৃষক দলের আহ্বায়ক আইয়ুবুর রহমান আয়ুব, সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি একে.এম ইকবাল হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, জেলা ওলামা দলের সভাপতি আইয়ুব আনসারী, জেলা মহিলা দলের সভাপতি কুমকুম নজরুল, জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক এবং হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের আহ্বায়ক অশোক কুমার দাস প্রমুখ।

সভায় সভাপতিত্ব করেন শহীদ ওহাবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি এ.কে.এম শফিউদ্দিন আহম্মেদ কাশেম। সঞ্চালনা করেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. ওয়াহিদুজ্জামান মণ্ডল। সহায়তা করেন সাংগঠনিক সম্পাদক আব্দুর রব শেখ ও সদস্য মো. খুরশিদ আলম।

জনসভাকে ঘিরে সকাল থেকেই গোয়ালন্দ মোড় এলাকা ছিল উৎসবমুখর। বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মীর উপস্থিতিতে মাঠ উপচে পড়ে। জনসভার মঞ্চ ও আশপাশের এলাকায় দলের বিভিন্ন শ্লোগান, ব্যানার, ফেস্টুন ও পতাকায় ছিল জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আবহ।

তারেক রহমানের ৩১ দফার আলোকে দেশকে সংস্কার করতে হবে — আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম

আপডেট সময় : ০৮:৫৪:২১ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫