ঢাকা ০৮:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

তানোরে আলোচিত ধর্ষণ সহায়তার আসামী ঢাকায় গ্রেফতার

সোহানুল হক পারভেজ- তানোর(রাজশাহী):
  • আপডেট সময় : ১১:১৮:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ সেপ্টেম্বর ২০২৩ ৩২৮ বার পঠিত

রাজশাহীর তানোরে আলোচিত সেই শিশুধর্ষণ সহায়তার দুই নম্বর আসামীকে গ্রেফতার করা হয়েছে।

রাজধানী ঢাকার উত্তরা থেকে র‌্যাব ও থানা পুলিশের বিশেষ যৌথ অভিযানে তাকে গ্রেফতার করে গতকাল ২১ সেপ্টেম্বর বৃহস্পতিবার থানায় হাজির করা হয়।

গ্রেফতারকৃত ওই আসামীর নাম মোহাম্মাদ আলী (২০)। সে তানোর উপজেলার কলমা ইউপির শালবাড়ী গ্রামের মো. আবুল কালামের পুত্র। কিন্তু ওই মামলার ১ নম্বর আসামী ধর্ষক মো. জনিকে (২২) এখন গ্রেফতার করতে পারেনি পুলিশ। জনি ওই গ্রামের মো. আলেক চানের পুত্র।

পুলিশ সূত্রে জানা গেছে,সম্প্রতি ১৬ সেপ্টেম্বর শনিবার বেলা ১১টার দিকে ১০ বছরের ছোট ভাইকে সঙ্গে নিয়ে ১৬ বছরের এক আদিবাসী কিশোরী খাড়ির পাড়ে উলুবন কাইশা কাটতে যায়।
এসময় জনি ও মোহাম্মাদ আলী পাশের জমিতে কাজ করছিল। পরে দুপুর ১টার দিকে আদিবাসী ওই কিশোরীকে কাইশা কাটতে দেখে ছোট ভাইকে বেধে রেখে জনি জোরপূর্বক বোনকে ধর্ষণ করে। এতে সহায়তা করে মোহাম্মাদ আলী।
এঘটনায় শনিবার দিবাগত রাতে ভিকটিমের পিতা বাদি হয়ে জনি ও মোহাম্মাদ আলীকে আসামি করে তানোর থানায় একটি ধর্ষণের মামলা দায়ের করেন। পুলিশ ভিকটিম আদিবাসী ছাত্রীকে উদ্ধার করে ১৭ সেপ্টেম্বর রোববার সকালে মেডিক্যাল পরীক্ষার জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠায়।

এঘটনায় অভিযান চালিয়ে মামলার দুই নম্বর আসামী মোহাম্মাদ আলীকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।
এব্যাপারে তানোর থানার ওসি আব্দুর রহিম বলেন, ধর্ষণের শিকার আদিবাসী ওই ছাত্রীকে উদ্ধার করে রামেক হাসপাতালে মেডিক্যাল পরিক্ষা করা হয়।

পরে পুলিশ ও র‌্যাবের বিশেষ অভিযানে ধর্ষণ সহায়তার আসামী মোহাম্মাদ আলীকে ঢাকার উত্তরা থেকে গ্রেফতার করা হয়েছে। তবে,ধর্ষক জনিকে গ্রেফতারে পুলিশি অভিযান অব্যহত রয়েছে বলে জানান ওসি।

তানোরে আলোচিত ধর্ষণ সহায়তার আসামী ঢাকায় গ্রেফতার

আপডেট সময় : ১১:১৮:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ সেপ্টেম্বর ২০২৩