ঢাকা ০৫:৪১ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নতুন মামলায় ‘শোন অ্যারেস্ট’, কারাগারেই থাকতে হচ্ছে সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী কাজী কেরামত আলীকে দৌলতদিয়ায় কেন্দ্রীয় জামে মসজিদে চুরি, খোয়া গেল চারটি মাইকের হর্ন আশুলিয়ায় শ্রমিক ও পুলিশের মধ্যে দফায় দফায় সংঘর্ষ- শতাধিক কারখানা বন্ধ দৌলতপুরের পল্লী উন্নয়নের উদ্যোগে এমপি বাচ্চু মোল্লাকে সংবর্ধনা সালথায় জমির সীমানায় বেড়া দেওয়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, ১৫ বাড়ি ভাঙচুর পঞ্চগড়ে বিদ্যালয়ের জমি উদ্ধারের দাবিতে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন পাইকগাছায় ওয়ারিশ সনদ নিয়ে বিরোধ গভীর রাতে রান্নাঘরে আগুন দেওয়ার অভিযোগ ২০ বছর পূর্তিতে সালথার নটখোলায় বিশাল ওয়াজ মাহফিল ,হাজারো মানুষের ঢল’ রাজবাড়ীতে স্বামীর অর্থ আত্মসাতের মামলায় নার্স স্ত্রী কারাগারে বাগালির ৫নং ওয়ার্ডে পরিবর্তনের হাওয়া: দিন-রাত গণসংযোগে ইউপি সদস্য প্রার্থী ইমরান হোসেন

তানোরের ৫টি গ্রামকে বাল্যবিয়ে মুক্ত ঘোষণা

সোহানুল হক পারভেজ,তানোর,(রাজশাহী):
  • আপডেট সময় : ১১:৪৯:২০ পূর্বাহ্ন, শনিবার, ১৬ সেপ্টেম্বর ২০২৩ ২১০ বার পঠিত

রাজশাহীর তানোর উপজেলার পাঁচটি গ্রামকে বাল্যবিয়ে মুক্ত ঘোষণা করা হয়েছে। আজ শনিবার ১১টার দিকে তানোর উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে এ ঘোষণা দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিল্লাল হেসেন।

ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ তানোর এরিয়া প্রোগ্রাম অফিসের আয়োজিত অনুষ্ঠানে ঘোষণা দেয়া বাল্যবিয়ে মুক্ত গ্রামগুলো হলেন,তানোর পৌরসভার ধানতৈড়, মুণ্ডুমালা পৌরসভার মাহালীপাড়া,পাঁচন্দর ইউনিয়নের কৃষ্ণপুর,সরনজাই ইউনিয়নের সরকার পাড়া ও তালন্দ ইউনিয়নের দেবীপুর গ্রাম।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)বিল্লাল হেসেন বলেন, আজ থেকে এই পাঁচ গ্রামকে বাল্যবিয়ে মুক্ত ঘোষণা করা হলো। একই সঙ্গে পর্যায়ক্রমে তানোর উপজেলাকে বাল্যবিয়ে মুক্ত করা হবে।

এসময় তিনি স্থানীয় জনপ্রতিনিধি,সাধারণ জনগণ, সরকারি দপ্তর, আইন-শৃঙ্খলা বাহিনী,সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধিসহ সবাইকে বাল্যবিয়ে প্রতিরোধে কার্যকর ভূমিকা পালনের অনুরোধ জানান।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফজলুল হক, সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ হোসেন খান,তানোর পৌর প্যানেল মেয়র আরব আলী ছাড়াও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ তানোর এরিয়া অফিসের অন্যান্য কর্মকর্তাসহ সাংবাদিকবৃন্দরা উপস্থিত ছিলেন।

তানোরের ৫টি গ্রামকে বাল্যবিয়ে মুক্ত ঘোষণা

আপডেট সময় : ১১:৪৯:২০ পূর্বাহ্ন, শনিবার, ১৬ সেপ্টেম্বর ২০২৩