ঢাকা ০৭:৩২ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নতুন মামলায় ‘শোন অ্যারেস্ট’, কারাগারেই থাকতে হচ্ছে সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী কাজী কেরামত আলীকে দৌলতদিয়ায় কেন্দ্রীয় জামে মসজিদে চুরি, খোয়া গেল চারটি মাইকের হর্ন আশুলিয়ায় শ্রমিক ও পুলিশের মধ্যে দফায় দফায় সংঘর্ষ- শতাধিক কারখানা বন্ধ দৌলতপুরের পল্লী উন্নয়নের উদ্যোগে এমপি বাচ্চু মোল্লাকে সংবর্ধনা সালথায় জমির সীমানায় বেড়া দেওয়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, ১৫ বাড়ি ভাঙচুর পঞ্চগড়ে বিদ্যালয়ের জমি উদ্ধারের দাবিতে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন পাইকগাছায় ওয়ারিশ সনদ নিয়ে বিরোধ গভীর রাতে রান্নাঘরে আগুন দেওয়ার অভিযোগ ২০ বছর পূর্তিতে সালথার নটখোলায় বিশাল ওয়াজ মাহফিল ,হাজারো মানুষের ঢল’ রাজবাড়ীতে স্বামীর অর্থ আত্মসাতের মামলায় নার্স স্ত্রী কারাগারে বাগালির ৫নং ওয়ার্ডে পরিবর্তনের হাওয়া: দিন-রাত গণসংযোগে ইউপি সদস্য প্রার্থী ইমরান হোসেন

তানিয়া বৃষ্টির আত্মার মাগফিরাত কামনা করি : আরশ খান

বিনোদন ডেস্ক :
  • আপডেট সময় : ০৪:০১:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪ ৩৭৮ বার পঠিত

অভিনেতা আরশ খান অভিনয়ের চেয়ে ব্যক্তিগত জীবন নিয়েই আলোচনায় বেশি থাকেন। কিছুদিন আগে তাকে নিয়ে হইচই শুরু হয় অভিনেত্রী রুকাইয়া জাহান চমকের সঙ্গে বিবাদে জড়ানোর পর। চমকের অভিযোগ ছিলো, আরশ তার কাছে অনৈতিক সুবিধা চেয়েছেন। এরপর আরশ আলোচনায় আসেন আরেক অভিনেত্রী তানিয়া বৃষ্টির সঙ্গে তার প্রেমের গুঞ্জন নিয়ে। এবার আবারও আলোচনায় এসেছে আরশ-তানিয়ার সম্পর্ক।

সম্প্রতি এক সাক্ষাৎকারে তানিয়া বলেন, ‘একসঙ্গে অনেক নাটকে জুটি হয়ে কাজ করেছি। এ কারণে আমাদের সম্পর্ক খুবই ক্লোজ ছিল। আসলে ভাই-ব্রাদার টাইপের ফ্রেন্ড ছিলাম।

এ ছাড়া দুজনের বাসাও কাছাকাছি ছিল। ওই সময় আমাদের অনেক কাজ হয়েছে। তবে এখন আর আগের মতো একসঙ্গে কাজ করছি না। সেই ফ্রেন্ডশিপ আর নেই।

এ প্রসঙ্গে আরশ খানও মুখ খুলেছেন। তিনি বলেছেন, ‘তানিয়া বৃষ্টি আমার কলিগ। কিছুদিন আগে দেখলাম আমাকে ভাই-ব্রাদার টাইপ বলেছে, আমি বলব বোনের মতো। আমি তার আত্মার মাগফিরাত কামনা করি।’

এদিকে আরশ খানের মা ছেলের বিয়ের কথা ভাবছেন। মায়ের পছন্দেই বিয়ে করতে চান এই অভিনেতা। তিনি স্পষ্ট বলেছেন, মা যে মেয়েকে পছন্দ করবেন তাকেই বিয়ে করবেন।
দেশের বন্যা পরিস্থিতি অবনতি হলে আরশ বন্যার্তদের সাহায্য করতে নিজেই আক্রান্ত মানুষের পাশে গিয়ে দাঁড়ান। সেসময় অভিনয় থেকে বিরতি নিয়েছিলেন তিনি। আবারও অভিনয়ে ফিরেছেন আরশ।

ট্যাগস :

তানিয়া বৃষ্টির আত্মার মাগফিরাত কামনা করি : আরশ খান

আপডেট সময় : ০৪:০১:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪