ঢাকা ০৯:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

ঢামেকে চিকিৎসকদের ওপর হামলা, গাইবান্ধা থেকে গ্রেফতার সঞ্জয় পাল

ফয়সাল রহমান জনি- গাইবান্ধা:
  • আপডেট সময় : ০১:৩১:০১ অপরাহ্ন, সোমবার, ২ সেপ্টেম্বর ২০২৪ ১৫৪ বার পঠিত

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসকদের ওপর হামলার ঘটনায় গাইবান্ধা থেকে একজনকে গ্রেফতার করা হয়েছে। তার নাম সঞ্জয় পাল। তিনি গাইবান্ধা শহরের মাস্টারপাড়ার বারিধারা এলাকার রঞ্জিত পালের ছেলে।

সোমবার ভোরে তাকে গাইবান্ধা শহরের বাস টার্মিনাল এলাকা থেকে গ্রেফতার করা হয়।

গাইবান্ধা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ঢাকা মেডিকেলে হামলায় জড়িত অভিযোগে সঞ্জয় পাল জয়কে গ্রেফতার করা হয়েছে। রাজধানীর শাহবাগ থানায় দায়ের মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। তাকে ঢাকায় সোর্পদ করা হবে।

প্রসঙ্গত, ঢামেকে চিকিৎসকদের ওপর হামলার ঘটনায় রবিবার ছিল দিনভর উত্তেজনা। হামলাকারীদের গ্রেফতার-বিচার, নিরাপদ কর্মস্থল নিশ্চিত করাসহ চার দফা দাবিতে রবিবার সকাল থেকে ‘কমপ্লিট শাটডাউন’ (কর্মবিরতি) পালন করেন দেশের সরকারি হাসপাতালের চিকিৎসকেরা।

চিকিৎসক ও রোগীদের ওপর হামলার ঘটনায় শাহবাগ থানায় মামলা হয়। ঢাকা মেডিকেলের অফিস সহায়ক আমির হোসেন বাদী হয়ে মামলাটি করেন।

ট্যাগস :

ঢামেকে চিকিৎসকদের ওপর হামলা, গাইবান্ধা থেকে গ্রেফতার সঞ্জয় পাল

আপডেট সময় : ০১:৩১:০১ অপরাহ্ন, সোমবার, ২ সেপ্টেম্বর ২০২৪