“ঢাকা বিশ্ববিদ্যালয়ে পদ্মার বাঁধনের ইফতার মাহফিল ও নতুন কমিটি ঘোষণা”
- আপডেট সময় : ১১:০৭:২৯ অপরাহ্ন, শনিবার, ৮ মার্চ ২০২৫ ১১০ বার পঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত রাজবাড়ী সদর উপজেলার শিক্ষার্থীদের সংগঠন “পদ্মার বাঁধন-রাজবাড়ী সদর উপজেলা ছাত্রকল্যাণ সমিতি, ঢাকা বিশ্ববিদ্যালয়”-এর উদ্যোগে এক বর্ণাঢ্য ইফতার মাহফিল ও মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল (৭ই মার্চ, ২০২৫),ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মুজাফফর আহমদ চৌধুরী অডিটোরিয়ামে আয়োজিত এই অনুষ্ঠানে রাজবাড়ীর কৃতি শিক্ষার্থী, শিক্ষক ও বিভিন্ন পেশার গুণী ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুয়েটের অবসরপ্রাপ্ত শিক্ষক ড. খবিরুল হক চৌধুরী স্যার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া সরকারি মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডা. ইকবাল হোসেন স্যার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. মোঃ মনিরুল ইসলাম (আসিফ) স্যার, স্কয়ার গ্রুপের অডিট লিড রাশেদুল ইসলাম রাশেদ এসিএ, বাংলাদেশ তাঁত বোর্ডের সহকারী প্রধান মতিউর রহমান, সাব-রেজিস্টার পারভেজ খান, পদ্মার বাঁধনের প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুর রব-সহ আরও অনেকেই।
অনুষ্ঠানে নতুন চাকরি প্রাপ্ত পদ্মার বাঁধনের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত বক্তারা রাজবাড়ীর শিক্ষার্থীদের একতাবদ্ধ থাকার আহ্বান জানান এবং পদ্মার বাঁধনের ভূমিকার প্রশংসা করেন।
নতুন কমিটি ঘোষণা:
ইফতার মাহফিলে আগামী এক বছরের জন্য পদ্মার বাঁধনের নতুন পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। নবগঠিত কমিটিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী আব্দুল্লাহ-কে সভাপতি এবং লোকপ্রশাসন বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী নূরে জান্নাত সুজানা-কে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
নতুন কমিটি ভবিষ্যতে রাজবাড়ীর শিক্ষার্থীদের জন্য আরও কার্যকরী উদ্যোগ নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছে।
সংগঠনটির পক্ষ থেকে ভবিষ্যতেও শিক্ষার্থীদের কল্যাণে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করা হয়।




















