ঢাকা ০৭:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

ঢাকা জেলার শ্রেষ্ঠ অস্ত্র উদ্ধারকারী অফিসার এস আই বিপুল হোসেন

মাসুদুর রহমান রুবেল- ঢাকা:
  • আপডেট সময় : ০৬:৫৭:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ মে ২০২৩ ৩৪০ বার পঠিত

ঢাকা জেলার শ্রেষ্ঠ অস্ত্র উদ্ধারকারী অফিসার নির্বাচিত হলেন আশুলিয়া থানার উপ-পরিদর্শক মো.বিপুল হোসেন। এলাকার অস্ত্র উদ্ধারকারী অফিসার বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করায় তাকে এ সম্মাননা প্রদান করা হয়।

সোমবার (২২ মে) দুপুরে ঢাকা জেলা পুলিশ সুপারের সম্মেলন কক্ষে মাসিক কল্যাণ ও অপরাধ সভায় তাকে মার্চ মাসের শ্রেষ্ঠ উপ-পরিদর্শক (এসআই) হিসেবে ঘোষণা দিয়ে ক্রেস্ট, সনদপত্র ও প্রাইজমানি প্রদান করেন ঢাকা জেলা পুলিশ সুপার মো. আসাদুজ্জামান পিপিএম (বার)।

মো.বিপুল হোসেন, চুয়াডাঙ্গা জেলা ও থানার পীরপুর গ্রামের মো. আজিজুল হকের সন্তান। তিনি ২০০৪ সালে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন। এরপর দীর্ঘদিন সততা ও সুনামের সহিত ডিএমপি, নারায়ণগঞ্জ, ময়মনসিংহ, কুমিল্লা জেলা দায়িত্ব পালন করেন। পরবর্তীতে ২১ ফেব্রুয়ারি ২০২৩ সালে ঢাকা জেলার আশুলিয়া থানায় যোগদান করেন। এখানেও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে বেশ সুনাম কুড়িয়েছেন। তারই ফলশ্রুতি হিসেবে তিনি এবার ঢাকা জেলার শ্রেষ্ঠ অস্ত্র উদ্ধারকারী অফিসার নির্বাচিত হলেন।

এ ব্যাপারে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো.বিপুল হোসেন বলেন, যে কোন ধরণের পুরস্কার কাজের উৎসাহ প্রদান করে। এ গৌরব আমার একার নয়, এটি থানার প্রত্যেক পুলিশ সদস্যের। এ পুরস্কার আমি থানার প্রত্যেক সদস্যের প্রতি উৎসর্গ করছি। আমাকে ঢাকা জেলা পুলিশের শ্রেষ্ঠ অস্ত্র উদ্ধারকারী অফিসার হিসাবে নির্বাচিত করায় আমার শ্রদ্ধেয় পুলিশ সুপার মো. আসাদুজ্জামান স্যারকে আন্তরিক ধন্যবাদ জানাই। সেই সাথে আমার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) স্যার, সার্কেল স্যার, ওসি স্যার ও তদন্ত ওসি স্যারকে ধন্যবাদ জ্ঞাপন করছি।

ট্যাগস :

ঢাকা জেলার শ্রেষ্ঠ অস্ত্র উদ্ধারকারী অফিসার এস আই বিপুল হোসেন

আপডেট সময় : ০৬:৫৭:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ মে ২০২৩