সংবাদ শিরোনাম ::
ঢাকার সি এম এম আদালতে অগ্নিকান্ড
মাসুদুর রহমান রুবেল-ঢাকা:
- আপডেট সময় : ০৪:৪১:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারী ২০২৩ ৩০২ বার পঠিত

ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট।
মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) বেলা সোয়া একটার পর এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আদালত প্রাঙ্গণের পুলিশ সুপারের কার্যালয়ের ৩য় তলায় এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে দমকল বাহিনীর নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন জানান, বেলা ১টা ২২ মিনিটে আগুন লাগার খবর পাই। এরপর সদরঘাট কেন্দ্র থেকে দমকলের দুই ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
তিনি আরও জানান, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। ক্ষয়ক্ষতির পরিমাণও তাৎক্ষণিকভাবে জানা যায়নি।




















