ঢাকা ০৭:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

ডেঙ্গু নিয়ে পরীক্ষার হলে আশুলিয়ার হৃদয়

মাসুদুর রহমান রুবেল, ঢাকা:
  • আপডেট সময় : ০১:০৭:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর ২০২৩ ২৯৫ বার পঠিত

ডেঙ্গু পজিটিভ নিয়ে চলমান এইচএসসি পরীক্ষার হলে উপস্থিত আশুলিয়া স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী মেহেদী হাসান হৃদয়। তার জন্য পরীক্ষা কেন্দ্রে বিশেষ ব্যবস্থাও গ্রহণ করা হয়েছে।

মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) সকালে এ তথ্য নিশ্চিত করেন হৃদয়ের পরীক্ষা কেন্দ্র দোসাইদ এ কে স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ নাসির উদ্দিন।

এর আগে গত শুক্রবার (১ সেপ্টেম্বর) আশুলিয়ার নারী ও শিশু স্বাস্থ্য কেন্দ্রে ডেঙ্গু পরীক্ষা করলে তার ডেঙ্গু পজিটিভের বিষয়টি নিশ্চিত হয় পরিবার।

মেহেদী হাসান হৃদয় আশুলিয়া নরসিংপুর গোমাইল এলাকার মোঃ সেলিম মিয়ার ছেলে।

হৃদয়ের পরিবার সূত্রে জানা যায়, গত শুক্রবার সকাল থেকে শরীরে ব্যথা ও জ্বর অনুভব করে হৃদয়। এর কিছুক্ষণ পর সে প্রচন্ড মাথা ব্যথা অনুভব করলে স্থানীয় এক পল্লী চিকিৎসকের নিকট যায়৷ পরে ওই পল্লী চিকিৎসক তাকে হাসপাতালে গিয়ে ডেঙ্গু পরীক্ষার পরামর্শ দেন। তার কথা মত হৃদয়কে আশুলিয়া নারী ও শিশু স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে ডেঙ্গুর পরীক্ষা করে তার পরিবার। ডেঙ্গু পরীক্ষার রিপোর্ট হাতে পেয়ে তা ডাক্তার দেখিয়ে ডেঙ্গু আক্রান্তের বিষয়টি নিশ্চিত হয় তার পরিবার। তার প্লাটিলেট ভালো থাকায় বর্তমানে সে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বাসায় চিকিৎসাধীন রয়েছে।

এ বিষয়ে পরিক্ষার্থী মেহেদী হাসান হৃদয় বলে, ডেঙ্গু নিয়ে আমি মোটেও বিচলিত নয়। আমি মনে করি মহান আল্লাহুর রহমতে আমি ভালো আছি। আমি মনে করছি আমার কোনো সমস্যা হবে না। সেই আত্মবিশ্বাস নিয়ে পরিক্ষা দিতে আসছি।সবাই আমার জন্য দোয়া করবেন।

হৃদয়ের পিতা সেলিম মিয়া বলেন, আমার ছেলে বলে বলছি না। হৃদয় একজন কঠোর পরিশ্রমি, আত্মবিশ্বাসী। আমি যখন শুনলাম হৃদয় ডেঙ্গু আক্রান্ত হয়েছে তখন ওর পরিক্ষার বিষয়টি নিয়ে খুব ভেঙে পরি কিন্তু হৃদয় একবারের জন্যও মনোবল হারাইনি। আপনারা ওর জন্য দোয়া করবেন।

এ প্রসঙ্গে হৃদয়ের ঘনিষ্ঠ সম্পর্কযুক্ত মাফুজা রহমান বলেন-আমি হৃদয়কে ব্যক্তিগত ভাবে দীর্ঘদিন যাবত চিনি, আমি তাকের আমার সন্তানের মতই জানি। হৃদয় কঠোর পরিশ্রমী, সাহসী ও আত্মবিশ্বাসী ডেঙ্গু নিয়ে সে মোটেও বিচিলিত না। দোয়া করি হৃদয় যেন পরিক্ষা ভালো মত সম্পুর্ন করতে পারে এবং ভালোভাবে কৃতকার্য হয়। আমি তার সাফল্য ও সুস্থতা কামনা করি৷

দোসাইদ এ কে স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ নাসির উদ্দিন বলেন, হৃদয়ের পরিবারের পক্ষ থেকে আগেই জানানো হয় যে সে ডেঙ্গু পজিটিভ। তার পরীক্ষা দিতে যেন কোনো ধরণের সমস্যা না হয় সে জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সেখানে সে পরীক্ষা দিচ্ছে।

ট্যাগস :

ডেঙ্গু নিয়ে পরীক্ষার হলে আশুলিয়ার হৃদয়

আপডেট সময় : ০১:০৭:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর ২০২৩