ডুমুরিয়ায় উপজেলা পরিষদের সাথে দলিত জনগোষ্ঠীর গণশুনানী
- আপডেট সময় : ০৩:৪২:৪০ অপরাহ্ন, সোমবার, ৭ অক্টোবর ২০২৪ ১২৪ বার পঠিত

“জাতপাত পেশাভিত্তিক বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ি”
এই প্রতিপাদ্যকে সামনে রেখে খুলনার ডুমুরিয়ায়
দলিত জনগোষ্ঠীর সরকারী পরিসেবা অন্তর্ভূক্তিকরন এবং সম্প্রতি সৃষ্ট বন্যা থেকে পরিত্রান নিশ্চিতকরণে
উপজেলা পরিষদের সাথে গণশুনানী অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ৭অক্টোবর দুপুরে টিপনা ভিলেজ সুপার মার্কেট সম্মেলন কক্ষে,বাংলাদেশ দলিত যুব ঐক্য পরিষদের আয়োজনে, দাতা সংস্থা ইসলামিক রিলিফ সুইডেন’র সহযোগীতায় ডুমুরিয়া উপজেলা পরিষদের সাথে এ গণশুনানী অনুষ্ঠিত হয়।
উপজেলার বেসরকারি উন্নয়ন সংস্থা দলিত’ এর
হেড অফ প্রোগ্রাম ইনচার্জ উত্তম কুমার দাস
এর সভাপতিত্বে ও প্রকল্প ব্যবস্থাপক পুষ্পমালা দাস এর সঞ্চালনায়,প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কমিউিনিটি নেতৃবৃন্দের বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশরাফ হোসেন।
গণশুনানী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন টিপনা ভিলেজ সুপার মার্কেটের নির্বাহী পরিচালক তৈয়েবুর রহমান,কম্পিউটার প্রশিক্ষক বাধন পাল,
টেকনিক্যাল সাপোর্ট অফিসার (Tso) , জেনারেল মোবিলাইজার রিমা আক্তার,সোশ্যাল মোবিলাইজার সুজন কুমার দাসসহ উপজেলার দলিত জনগোষ্ঠীর দুই শতাধিক সদস্য সদস্যরা উপস্থিত ছিলেন।।



















