ডুমুরিয়ায় আওয়ামীলীগ মনোনয়ন প্রত্যাশী এ্যড সাইফুল ইসলামের লিফলেট বিতরণ
- আপডেট সময় : ০২:২২:৪৮ অপরাহ্ন, শনিবার, ২ সেপ্টেম্বর ২০২৩ ১২১ বার পঠিত

জাহাঙ্গীর আলম মুকুল,ডুমুরিয়া(ফুলতলা):
(খুলনা ৫)আসনে আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনয়ন প্রত্যাশী।
খুলনা সদর থানা আওয়ামী লীগ সভাপতি ও খুলনা জেলা আইনজীবী সমিতি’র সভাপতি এ্যড সাইফুল ইসলাম গতকাল ১সেপ্টেম্বর শুক্রবার সন্ধা ৭টায়, ডুমুরিয়া উপজেলার ধামালিয়া ইউনিয়নের বর্নিয়া বাজারের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে গণসংযোগ, লিফলেট বিতরণ ও কুশলবিনিময় করেন।
এসময় তিনি খুলনাসহ দক্ষিণ পশ্চিমঞ্চালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিভিন্ন উন্নয়নের কথা তুলে ধরেন।
উপস্থিত ছিলেন জেলা আইনজীবী সমিতির সাধারান সম্পাদক এ্যাড. তারিক মাহমুদ তারা,সিনিয়র সাংবাদিক মল্লিক সুধাংশু, আওয়ামীলীগ নেত্রী আফরোজা খানম মিতা উপজেলা আওয়ামীলীগ’র সাংগঠনিক সম্পাদক কাজী আলমগীর হোসেন,কৃষিবিষয়ক সম্পাদক সরদার আবদুল গনি,যুবলীগ নেতা এ্যড আশরাফুল আলম রাজু,রংপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি রামপ্রসাদ জোয়ার্দার, ধামালিয়া ইউনিয়নের স্থানীয় আওয়ামীলীগ নেতা আঃ সালাম মোল্যা, আমজাদ হোসেন, আয়ুব আলী,শওকত হোসেন,সিদ্দিক বাওয়ালীসহ আওয়ামী, যুবলীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দ।



















