ঢাকা ০৮:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে মহিলাদের ক্ষমতায়ন প্রকল্পের উঠান বৈঠক

মো. আরিফুল ইসলাম- খাগড়াছড়ি:
  • আপডেট সময় : ০৩:৩৮:২২ অপরাহ্ন, রবিবার, ১৬ জুলাই ২০২৩ ১৪০ বার পঠিত

ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন প্রকল্পের (২য় পর্যায়) আওতায় খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বিশেষ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৬ জুলাই) দুপুর ১টার দিকে মাটিরাঙ্গা উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ বিশেষ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

মাটিরাঙ্গা উপজেলা জাতীয় মহিলা সংস্থার আয়োজনে বিশেষ উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভারত প্রত্যাগত শরনার্থী বিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান (প্রতিমন্ত্রীর পদ-মর্যাদা) কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।

মাটিরাঙ্গা উপজেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান নুসরাত জাহান সুচী’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম, খাগড়াছড়ি বার এসোসিয়েশনের সভাপতি এড. আশুতোষ চাকমা, মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ডেজী চক্রবর্তী ও মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জাকারিয়া।

ভারত প্রত্যাগত শরনার্থী বিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান (প্রতিমন্ত্রীর পদ-মর্যাদা) কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি বলেন, অর্থনৈতিক কর্মকাণ্ডে নারীর অংশগ্রহণ ও ক্ষমতায়ন দেশের সার্বিক অগ্রগতির অন্যতম শর্ত। আর্দশবান ও স্বদেশ প্রেমে উদ্বুদ্ধ হয়ে তথ্যপ্রযুক্তির মাধ্যমে দক্ষ নারী হিসেবে নিজেদের গড়ে তোলার আহবান জানান তিনি।

পুরুষের পাশাপাশি নারীও নিজের সংসার ও দেশের উন্নয়নে কাজ করেছে বলেও মন্তব্য করেন তিনি।

পরে নারীদের তৈরী বিভিন্ন পণ্য নিয়ে বসা স্টল ঘুরে দেখেন কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।

ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে মহিলাদের ক্ষমতায়ন প্রকল্পের উঠান বৈঠক

আপডেট সময় : ০৩:৩৮:২২ অপরাহ্ন, রবিবার, ১৬ জুলাই ২০২৩