ডাঃ শরিফুল ইসলাম পাইকগাছায় প্রাণী সম্পদের দাপ্তরিক কার্যক্রম পরিদর্শন
- আপডেট সময় : ০১:৫২:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর ২০২৩ ২১৮ বার পঠিত

খুলনা জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ শরিফুল ইসলাম পাইকগাছা উপজেলা প্রাণী সম্পদ অফিসের দাপ্তরিক কার্যক্রম পরিদর্শন করেছেন।
মঙ্গলবার সকালে তিনি অফিসিয়াল যাবতীয় কার্যক্রম পরিদর্শনকালে কর্মকর্তা – কর্মচারীদের কার্যক্রম পর্যালোচনা করেন।
এসময় তিনি উপজেলার বিভিন্ন দুগ্ধ খামার,ঘাস চাষের ক্ষেত খামার,ও মুরগীর বাচ্চা ফোটানোর হ্যাচারী পরিদর্শন করেন। বিকেলে প্রণিসম্পদ কার্যালয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন।
সভায় বিভিন্ন এলাকায় পরিদর্শনকৃত সফল খামারিদের প্রকল্প নিয়ে বিভিন্ন দিক নিয়ে নির্দেশণামুলক বক্তব্য প্রদান করেন। উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ বিষ্ণুপদ বিশ্বাসের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন,মনিটরিং অফিসার মোঃ নংওয়াজিশীন খান তারেক,এল, ই, ও, ডাঃ কাওসার আজাদ। সহকারী প্রানিসম্পদ কর্মকর্তা কে এম তৈয়েব আলী,মোঃ তরিকুল ইসলাম,এস এম কামরুল আবেদীন,অফিস সহকারী কামাল হোসেন, এফ এ আই হেলাল খান,মেঘলা মল্লিক, জ্যোতিশ্বর রায় মানসী অধিকারী।
উপস্থিত ছিলেন ১০টি ইউপি’র এল,এস,পি,এ,আই টেকনিশিয়ান ও অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
























