ঢাকা ০৬:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

ট্রেন পোড়ানো মামলার পলাতক আসামি আ.লীগ এমপির সাথে একাধিক অনুষ্ঠানে !

মো: আলা আমিন - জামালপুর :
  • আপডেট সময় : ০৬:৪৩:৩৯ অপরাহ্ন, শনিবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৪ ৬২২ বার পঠিত

জামালপুরের সরিষাবাড়ীতে ট্রেন পোড়ানোর ঘটনায় মামলার ৩ নম্বর আসামি বিএনপি নেতা
স্হানীয় এমপির সাথে একাধিক অনুষ্ঠানে উপস্থিত থাকলেও পুলিশ বলছে তিনি পলাতক।

এ নিয়ে রাজনৈতিক মহলে তোলপাড় চলছে।
কি করে আ.লীগ দলীয় একজন এমপি ট্রেন পোড়ানো মামলার মতো গুরুত্বপূর্ণ মামলার এমন এক আসামির সাথে একাধিক অনুষ্ঠানে উপস্থিত থাকেন।

স্হানীয় এমপি আবুল কালাম আজাদের নিজের ফেসবুক পেইজ থেকে লাইভ করা দুটি অনুষ্ঠানের ভিডিওতে দেখা যায় ট্রেন পোড়ানোর ঘটনায় পুলিশের করা নাশকতা মামলার আসামি সফিউর রহমান এমপির সাথে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

১১ ফেব্রুয়ারি জামালপুর পৌর শহরের সিংহজানী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান এবং শনিবার (১৭ ফেব্রুয়ারি) সকালে লায়ন্স ক্লাবের একটা অনুষ্ঠানে ট্রেন পোড়ানো মামলার আসামি সফিউর রহমান এমপি আবুল কালাম আজাদের সাথে উপস্থিত ছিলেন।
দুটো অনুষ্ঠানই এমপির ফেসবুক পেইজ থেকে লাইভ করা হয়েছে।

জানা গেছে, গত ১৮ নভেম্বর দিবাগত রাতে জামালপুরের সরিষাবাড়ীতে আন্ত:নগর যমুনা এক্সপ্রেসের দুটি বগি পুড়িয়ে দেয় দুষ্কৃতকারীরা।
এ ঘটনায় ১৯ নভেম্বর ৪১ জন কে আসামি করে
নাশকতার অভিযোগে মামলা করে রেলওয়ে পুলিশ।
ওই মামলার ৩ নম্বর আসামি সফিউর রহমান প্রকাশ্যে আ.লীগ দলীয় এমপির সাথে একাধিক অনুষ্ঠানে উপস্থিত থাকলেও পুলিশ বলছে তিনি পলাতক।
জামালপুর সদর থানার অপর এক নাশকতার মামলায়ও তিনি জামিন নেননি।
জানা গেছে, দাপুটে এ বিএনপি নেতা
নাশকতার একাধিক মামলার আসামি হলেও পুলিশ কখনোই তাকে গ্রেপ্তার করেনি।
এমপির ফেসবুক পেইজ থেকে লাইভ করা অনুষ্ঠানে দেখা যায় নাশকতা মামলার গুরুত্বপূর্ণ আসামি সফিউর রহমান এমপিকে ফুল দিচ্ছেন।
পাশাপাশি বসে অনুষ্ঠান উপভোগ করেছেন।
ওই মামলার তদন্ত কর্মকর্তা রেলওয়ে পুলিশ জামালপুর থানার এসআই মো. তারা মিয়া বলেন,
যমুনা এক্সপ্রেস ট্রেন পোড়ানো মামলার ৪১ আসামির ১১ জন জামিনে আছেন, বাকিরা পলাতক।
মামলার ৩ নম্বর আসামি সফিউর রহমান পলাতক বলে নিশ্চিত করেন তারা মিয়া।
এ বিষয়ে জানতে চাইলে সফিউর রহমান জানান,
ওটা রাজনৈতিক মামলা। যেহেতু তিনি জামিনে নেই তাই সবসময় প্রকাশ্যে যাতায়াত করেন না।
উচ্চ আদালতে জামিন আবেদন করা হয়েছে বলে জানান তিনি।
এ বিষয়ে জানতে চেয়ে স্হানীয় এমপি আবুল কালাম আজাদ কে ফোন করলে
তিনি ফোন না ধরে তিনি ব্যস্ত আছেন জানিয়ে ক্ষুদে বার্তা পাঠিয়ে উত্তর দেন।

ট্যাগস :

ট্রেন পোড়ানো মামলার পলাতক আসামি আ.লীগ এমপির সাথে একাধিক অনুষ্ঠানে !

আপডেট সময় : ০৬:৪৩:৩৯ অপরাহ্ন, শনিবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৪