ঢাকা ১২:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

টিসিবির বিশেষ খাদ্য সহায়তা পাবেন রংপুর জেলা সাংবাদিক ইউনিয়নের সদস্যরা

মেজবাহ মুহিব তাহসিন- রংপুর:
  • আপডেট সময় : ০৫:১৩:১৭ অপরাহ্ন, সোমবার, ১৭ মার্চ ২০২৫ ৯৪ বার পঠিত

রংপুর জেলা সাংবাদিক ইউনিয়নের সকল সদস্যদের জন্য বিশেষ খাদ্য সহায়তা কর্মসূচি গ্রহণ করেছে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)।

আগামীকাল মঙ্গলবার (১৮ মার্চ ২০২৫) রংপুর ফায়ার সার্ভিস অফিস সংলগ্ন শালবন সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে বেলা ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত এ সহায়তা প্রদান করা হবে।

টিসিবির রংপুর আঞ্চলিক কার্যালয়ের তত্ত্বাবধানে ৫৯০/- টাকা মূল্যে প্রতি প্যাকেজ খাদ্য উপকরণ বিতরণ করা হবে। রংপুর জেলা সাংবাদিক ইউনিয়নের সদস্যরা নির্ধারিত অর্থ পরিশোধের মাধ্যমে টিসিবি ডিলারের কাছ থেকে এই প্যাকেজ সংগ্রহ করতে পারবেন।

এ বিষয়ে জেলা প্রশাসক রংপুর মহোদয়ের কাছে আবেদন করার পর টিসিবি শতাধিক সাংবাদিকের জন্য এই বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে। তবে,শুধুমাত্র উপস্থিত সাংবাদিক সদস্যদের মধ্যেই এ প্যাকেজ বিতরণ করা হবে। যারা নির্ধারিত সময়ে উপস্থিত থাকতে পারবেন না, তারা এই সুবিধা পাবেন না এবং টিসিবি কর্তৃপক্ষ অবশিষ্ট প্যাকেট নিয়ে চলে যাবে।

রংপুর জেলা সাংবাদিক ইউনিয়নের আহ্বায়ক মো: মেহেদী হাসান মুন এবং সদস্য সচিব এস এম লিটন ইউনিয়নের সকল সদস্যকে যথাসময়ে উপস্থিত থেকে এই সুযোগ গ্রহণের আহ্বান জানিয়েছেন।

ট্যাগস :

টিসিবির বিশেষ খাদ্য সহায়তা পাবেন রংপুর জেলা সাংবাদিক ইউনিয়নের সদস্যরা

আপডেট সময় : ০৫:১৩:১৭ অপরাহ্ন, সোমবার, ১৭ মার্চ ২০২৫