
রংপুর জেলা সাংবাদিক ইউনিয়নের সকল সদস্যদের জন্য বিশেষ খাদ্য সহায়তা কর্মসূচি গ্রহণ করেছে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)।
আগামীকাল মঙ্গলবার (১৮ মার্চ ২০২৫) রংপুর ফায়ার সার্ভিস অফিস সংলগ্ন শালবন সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে বেলা ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত এ সহায়তা প্রদান করা হবে।
টিসিবির রংপুর আঞ্চলিক কার্যালয়ের তত্ত্বাবধানে ৫৯০/- টাকা মূল্যে প্রতি প্যাকেজ খাদ্য উপকরণ বিতরণ করা হবে। রংপুর জেলা সাংবাদিক ইউনিয়নের সদস্যরা নির্ধারিত অর্থ পরিশোধের মাধ্যমে টিসিবি ডিলারের কাছ থেকে এই প্যাকেজ সংগ্রহ করতে পারবেন।
এ বিষয়ে জেলা প্রশাসক রংপুর মহোদয়ের কাছে আবেদন করার পর টিসিবি শতাধিক সাংবাদিকের জন্য এই বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে। তবে,শুধুমাত্র উপস্থিত সাংবাদিক সদস্যদের মধ্যেই এ প্যাকেজ বিতরণ করা হবে। যারা নির্ধারিত সময়ে উপস্থিত থাকতে পারবেন না, তারা এই সুবিধা পাবেন না এবং টিসিবি কর্তৃপক্ষ অবশিষ্ট প্যাকেট নিয়ে চলে যাবে।
রংপুর জেলা সাংবাদিক ইউনিয়নের আহ্বায়ক মো: মেহেদী হাসান মুন এবং সদস্য সচিব এস এম লিটন ইউনিয়নের সকল সদস্যকে যথাসময়ে উপস্থিত থেকে এই সুযোগ গ্রহণের আহ্বান জানিয়েছেন।