ঢাকা ০৪:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

টিকটকে পরিচয়ে প্রবাসীর স্ত্রী উধাও,সঙ্গে টাকা ও স্বর্ণালংকার

রাজবাড়ী প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ১০:৫৩:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ মার্চ ২০২৫ ১২৮ বার পঠিত

Oplus_131072

রাজবাড়ীর বালিয়াকান্দিতে টিকটকে পরিচয়ের সূত্র ধরে প্রেমের সম্পর্ক গড়ে তুলে এক প্রবাসীর নববধূ ঘর ছেড়েছেন প্রেমিকের সঙ্গে। যাওয়ার সময় স্বামীর পাঠানো ৫ লাখ টাকা ও স্বর্ণালংকারও নিয়ে গেছেন তিনি।

ঘটনাটি ঘটেছে বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের দক্ষিণবাড়ী গোয়ালপাড়া গ্রামে। ভুক্তভোগী স্বামী মালয়েশিয়া প্রবাসী মো.শাহ আলম হোসেন।

পরিবার সূত্রে জানা গেছে, বিয়ের পর স্ত্রী রিয়া মনিকে (১৯) বাড়িতে রেখে মালয়েশিয়া চলে যান শাহ আলম। কিছুদিন আগে স্ত্রীর কথামতো বাড়ি নির্মাণের জন্য তিনি ৫ লাখ টাকা পাঠান। কিন্তু এর মধ্যেই মোবাইলে পরিচয় হয় বগুড়ার শিবগঞ্জ উপজেলার সিহালী গ্রামের টিকটকার ফারুকের সঙ্গে।পরিচয়ের সূত্র ধরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এবং নিয়মিত মেসেঞ্জারে কথা হতে থাকে। গত ৯ ফেব্রুয়ারি সকালে রিয়া মনি তার মা ফরিদা বেগমের সঙ্গে বাবার বাড়িতে যাওয়ার কথা বলে শ্বশুরবাড়ি থেকে বের হন। বিকেলে ফেরার কথা থাকলেও আর ফেরেননি। খোঁজ নিতে গিয়ে জানা যায়, তিনি সেখানে নেই।

শাহ আলমের ভাই মোঃ মনির হোসেন জানান, আমার ভাই বিদেশ থেকে ফোন করে স্ত্রীর খোঁজ নিতে গেলে জানতে পারে,রিয়া তার বান্ধবীর বাড়িতে গেছে। কিন্তু পরে ফোন বন্ধ পাওয়া যায়। এরপর ভায়ের শ্বশুরবাড়িতে গিয়ে জানতে পারি, সে নাকি খালার বাড়ি ঝিনাইদহ গেছে। কিন্তু খালার ফোন নম্বর চাইলে দিতে পারেনি কেউ। পরে আমরা খোঁজ নিয়ে দেখি, ঘর থেকে ৫ লাখ টাকা ও প্রায় ৩.৫ লাখ টাকার স্বর্ণালংকারও উধাও। এ ঘটনায় গত ১১ ফেব্রুয়ারি মনির হোসেন বালিয়াকান্দি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তবে এখনও পর্যন্ত নববধূর সন্ধান পাওয়া যায়নি।

বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) জামাল উদ্দিন বলেন,অভিযোগ পেয়েছি। একজন অফিসারকে দায়িত্ব দেওয়া হয়েছে। নববধূ উদ্ধারের কাজ চলছে।

টিকটকে পরিচয়ে প্রবাসীর স্ত্রী উধাও,সঙ্গে টাকা ও স্বর্ণালংকার

আপডেট সময় : ১০:৫৩:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ মার্চ ২০২৫