ঢাকা ০৮:২৩ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নতুন মামলায় ‘শোন অ্যারেস্ট’, কারাগারেই থাকতে হচ্ছে সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী কাজী কেরামত আলীকে দৌলতদিয়ায় কেন্দ্রীয় জামে মসজিদে চুরি, খোয়া গেল চারটি মাইকের হর্ন আশুলিয়ায় শ্রমিক ও পুলিশের মধ্যে দফায় দফায় সংঘর্ষ- শতাধিক কারখানা বন্ধ দৌলতপুরের পল্লী উন্নয়নের উদ্যোগে এমপি বাচ্চু মোল্লাকে সংবর্ধনা সালথায় জমির সীমানায় বেড়া দেওয়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, ১৫ বাড়ি ভাঙচুর পঞ্চগড়ে বিদ্যালয়ের জমি উদ্ধারের দাবিতে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন পাইকগাছায় ওয়ারিশ সনদ নিয়ে বিরোধ গভীর রাতে রান্নাঘরে আগুন দেওয়ার অভিযোগ ২০ বছর পূর্তিতে সালথার নটখোলায় বিশাল ওয়াজ মাহফিল ,হাজারো মানুষের ঢল’ রাজবাড়ীতে স্বামীর অর্থ আত্মসাতের মামলায় নার্স স্ত্রী কারাগারে বাগালির ৫নং ওয়ার্ডে পরিবর্তনের হাওয়া: দিন-রাত গণসংযোগে ইউপি সদস্য প্রার্থী ইমরান হোসেন

টিআরএম বাস্তবায়নের মাধ্যমে শিবসা ও হাড়িয়া নদীর নাব্যতা ফিরিয়ে আনার দাবী

মোঃ ফসিয়ার রহমান- পাইকগাছা (খুলনা):
  • আপডেট সময় : ১০:২৯:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী ২০২৪ ২৮১ বার পঠিত

টিআরএম পদ্ধতি বাস্তবায়নের মাধ্যমে পাইকগাছার ঐতিহ্যবাহী শিবসা ও হাড়িয়া নদীর স্বাভাবিক নাব্যতা ফিরিয়ে আনার দাবীতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে উন্নয়ন সংস্থা উত্তরণের সার্বিক সহযোগিতায় পৌর বাজার সংলগ্ন শিবসা নদীর বুকে ব্যতিক্রমী এ আলোচনার আয়োজন করে উপজেলা পানি কমিটি।

সভায় বক্তারা বলেন, শিববাটী ব্রিজ সংলগ্ন কপোতাক্ষ প্রান্ত থেকে সোলাদানা খেয়াঘাট পর্যন্ত ১০ কিলোমিটার নদী পলি জমে ভরাট হয়ে মরাখালে পরিণত হয়েছে।

যার ফলে নৌযান চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি নদীর বুকে জেগে ওঠা চর দখল করে নিচ্ছে কতিপয় মহল ও ব্যক্তিরা। ঐতিহ্যবাহী এ দুটি নদী দখল মুক্ত করে টিআরএম বাস্তবায়নের মাধ্যমে নদীর স্বাভাবিক নাব্যতা ফিরিয়ে আনার দাবী জানান পানি কমিটির নেতৃবৃন্দ।

উপজেলা পানি কমিটির সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক মলঙ্গীর সভাপতিত্বে ও উত্তরণ কর্মকর্তা দীলিপ কুমারের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা রণজিৎ কুমার সরকার, তালা উপজেলা পানি কমিটির সাধারণ সম্পাদক মীর জিল্লুর রহমান, প্রাক্তন শিক্ষক কামরুজ্জামান, শেখ সাদেকুজ্জামান, রেজাউল করিম, প্রেসক্লাবের সহ-সভাপতি তৃপ্তি রঞ্জন সেন ও মোঃ আব্দুল আজিজ, প্রভাষক মোমিন উদ্দীন, সাংবাদিক এসএম আলাউদ্দীন সোহাগ, স্নেহেন্দু বিকাশ, এসএম বাবুল আক্তার, পূর্ণ চন্দ্র মন্ডল, ইমদাদুল হক, নাজমা কামাল, ঝর্ণা রানী সরকার, মাহবুব জোয়াদ্দার, নাজমুল শেখ, আনারুল ইসলাম ও দীপক কুমার মন্ডল।

ট্যাগস :

টিআরএম বাস্তবায়নের মাধ্যমে শিবসা ও হাড়িয়া নদীর নাব্যতা ফিরিয়ে আনার দাবী

আপডেট সময় : ১০:২৯:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী ২০২৪