ঢাকা ০৫:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নতুন মামলায় ‘শোন অ্যারেস্ট’, কারাগারেই থাকতে হচ্ছে সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী কাজী কেরামত আলীকে দৌলতদিয়ায় কেন্দ্রীয় জামে মসজিদে চুরি, খোয়া গেল চারটি মাইকের হর্ন আশুলিয়ায় শ্রমিক ও পুলিশের মধ্যে দফায় দফায় সংঘর্ষ- শতাধিক কারখানা বন্ধ দৌলতপুরের পল্লী উন্নয়নের উদ্যোগে এমপি বাচ্চু মোল্লাকে সংবর্ধনা সালথায় জমির সীমানায় বেড়া দেওয়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, ১৫ বাড়ি ভাঙচুর পঞ্চগড়ে বিদ্যালয়ের জমি উদ্ধারের দাবিতে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন পাইকগাছায় ওয়ারিশ সনদ নিয়ে বিরোধ গভীর রাতে রান্নাঘরে আগুন দেওয়ার অভিযোগ ২০ বছর পূর্তিতে সালথার নটখোলায় বিশাল ওয়াজ মাহফিল ,হাজারো মানুষের ঢল’ রাজবাড়ীতে স্বামীর অর্থ আত্মসাতের মামলায় নার্স স্ত্রী কারাগারে বাগালির ৫নং ওয়ার্ডে পরিবর্তনের হাওয়া: দিন-রাত গণসংযোগে ইউপি সদস্য প্রার্থী ইমরান হোসেন

ঝিনাইদহের মহেশপুরে গুড়দহ বাজার থেকে ট্রাকের চাকা চুরি

শহিদুল ইসলাম-ঝিনাইদহ:
  • আপডেট সময় : ০৯:৪৫:০২ অপরাহ্ন, শুক্রবার, ১৫ সেপ্টেম্বর ২০২৩ ২০০ বার পঠিত

ঝিনাইদহের মহেশপুর উপজেলার গুড়দহ বাজারে অবস্থিত ইউনিয়ন পরিষদের সামনে থেকে রাতের আধারে কে বা কাহারা ট্রাকের চাকার লাট বোল্ট খুলে একটি চাকা চুরি করে নিয়ে গেছে। এঘটনায় ট্রাক মালিক শাহিন আলম (৩৬) বাদী হয়ে গত ১২ই সেপ্টেম্বর মহেশপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে।

তার বাড়ি গুড়দহ গ্রামের বরিং পাড়ায় সে দীর্ঘদিন যাবত ধান ব্যবসায়ী করে আসছে। ট্রাক ড্রাইভার শাহিন (৩৪) উপজেলার শ্যামকুড় ইউনিয়নের তালশার গ্রামের বাসিন্দা সে ঐ গ্রামের আতিয়ার রহমানের ছেলে।

ঘটনার প্রেক্ষিতে ট্রাক মালিক গুড়দহ গ্রগ্রামের মৃত সদর আলীর ছেলে শাহিন আলম জানান প্রতিদিনের ন্যায় গত ৮ সেপ্টেম্বর রাতে ট্রাক ড্রাইভার শাহিন (৩৪) উপজেলার শ্যামকুড় ইউনিয়নের গুড়দহ বাজারে অবস্থিত ইউনিয়ন পরিষদের সামনে ট্রাকটি রেখে বাজার পাহারাদার ১। আব্দুর রহিম ২। আব্দুল কাদের ৩। নাজমুল মোল্লা ৪। শফিকুল ইসলাম ৫। বাবুল মিয়ার নিকট গাড়িটি বুঝিয়া দিয়ে তাহার বাড়ি তালশার গ্রামেতে চলে যায়, সকাল ৮ ঘটিকার সময় গাড়ির নিকট এসে দেখতে পায় ট্রাকের পিছনে চাকার লাট বোল্ট খুলে কে বা কাহারা একটি চাকা চুরি করে নিয়ে গেছে।

ঘটনাটি তাতক্ষণিক ভাবে জানা জানি হলে স্থানীয় লোকজন জড়ো হয়ে বিভিন্ন ভাবে খুজতে শুরু করে।

কিন্তু আজ পর্যন্ত ট্রাকের চাকাটি কোন খোজ সন্ধান পাওয়া যায়নি। ট্রাক মালিকের দাবী গুড়দহ বাজারে ৫ জন নাইট গার্ডের নিকট ট্রাকটি বুঝিয়ে দিয়ে রেখে যাওয়া সত্ত্বেও কি ভাবে ট্রাকের চাকাটির লাট বোল্ট খুলে চুরি হইলো। এব্যাপারে প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করা হচ্ছে।

ট্যাগস :

ঝিনাইদহের মহেশপুরে গুড়দহ বাজার থেকে ট্রাকের চাকা চুরি

আপডেট সময় : ০৯:৪৫:০২ অপরাহ্ন, শুক্রবার, ১৫ সেপ্টেম্বর ২০২৩