ঢাকা ০৭:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

ঝিনাইগাতীতে বাফার সার বহনকারী ৪ ট্রাক চালককে মারধর : গোডাউনে সার পরিবহন বন্ধ ঘোষণা

শেখ সাঈদ আহমেদ সাবাব- শেরপুর  :
  • আপডেট সময় : ০১:৪৩:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ মার্চ ২০২৩ ১৫৫ বার পঠিত
শেরপুরের ঝিনাইগাতীতে বাফার গোডাউনের সার বহনকারী ৪ ট্রাক চালক প্রহৃত হওয়ার অভিযোগ উঠেছে।
৬ মার্চ সোমবার বিকেলে বাফার গোডাউনের সামনে ওই ঘটনা ঘটে। আহত ট্রাক চালকরা হলেন সুমন মিয়া, রাজন মিয়া, মিরাজ আলী ও বিপুল মিয়া।

এদিকে ওই ঘটনার প্রতিবাদে ও বিচারের দাবিতে ঝিনাইগাতী উপজেলা ট্রাকচালক শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে বাফার গোডাউনে অনির্দিষ্টকালের জন্য সার
সরবরাহ ও পরিবহণ বন্ধ ঘোষণা করা হয়েছে।

ট্রাকচালকরা জানান, নিয়ম অনুযায়ী দেশের বিভিন্ন স্থানের সার কারখানা থেকে ট্রাকভর্তি সার সরাসরি বাফার গোডাউন আনার কথা। পরে বাফার গোডাউন থেকে সার
সরবরাহ করা হবে। কিন্তু বাফার গোডাউনের কর্মকর্তা নজরুল ইসলাম তা না করে কারখানা থেকে সার সরাসরি বাফার গোডাউনে না এনে রাস্তা থেকেই সরাসরি ডিলারের দোকানে সরবরাহ করে আসছেন। এ অনিয়মের ঘটনা ফাঁস করে দেওয়ায় বাফার গোডাউনের কর্মকর্তা নজরুল ইসলামের লোকজন সোমবার বিকেল ৫ টায় ওইসব
ট্রাকচালদের উপর আক্রমণ করে।

এ ঘটনার পরপরই ট্রাকভর্তি সার রেখে চালকরা ঘটনাস্থল ত্যাগ করেন। রাতে উপজেলা ট্রাকচালক শ্রমিক ইউনিয়নের সভাপতি সিরাজুল ইসলাম সাংবাদিকদের ডেকে এ ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানিয়ে এ ঘটনার প্রতিবাদ ও বিচারের দাবিতে অনির্দিষ্টকালের জন্য সার সরবরাহ ও পরিবহন বন্ধ ঘোষণা করেন।

এ বিষয়ে বাফার গোডাউনের কর্মকর্তা নজরুল ইসলামের সাথে কথা হলে তিনি বলেন, আমি ইউএনও সাহেবের অফিসে ছিলাম। গোডাউনের ভেতরে কোন কিছুই হয়নি। গোডাউনের বাইরে কি হয়েছে সেটা তো আমার পক্ষে জানা সম্ভব না।

ঝিনাইগাতীতে বাফার সার বহনকারী ৪ ট্রাক চালককে মারধর : গোডাউনে সার পরিবহন বন্ধ ঘোষণা

আপডেট সময় : ০১:৪৩:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ মার্চ ২০২৩