ঢাকা ০২:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

ঝিকরগাছায় সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে ঈদ পোশাক বিতরণ

সুজন মাহমুদ- যশোর:
  • আপডেট সময় : ০৭:৩৮:৩৬ অপরাহ্ন, সোমবার, ৩ এপ্রিল ২০২৩ ২৬৮ বার পঠিত

যশোরের ঝিকরগাছায় পেন ফাউন্ডেশনের উদ্যোগে সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে ঈদ পোশাক বিতরণ করা হয়েছে।

জাতীয় পুরস্কার প্রাপ্ত স্বেচ্ছাসেবী সংস্থা পেন ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত সুবিধা বঞ্চিত শিশুদের প্রাণের শিক্ষা প্রতিষ্ঠান স্বপ্নলোকের পাঠশালার ৯৫জন শিক্ষার্থীদের মাঝে ঈদ পোশাক বিতরণ করা হয়।

সোমবার(৩এপ্রিল) সকালের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকারের উপ-পরিচালক (উপসচিব) মোঃ হুসাইন শওকত। তিনি তার বক্তব্যে বলেন “সুবিধা বঞ্চিত শিশুরা আমাদের সমাজের একটা অংশ।

তাদের মধ্যে পড়াশুনার মনোভাব সৃষ্টির মাধ্যমে তাদেরকে সমাজের সুনাগরিক হিসেবে গড়ে তোলা সম্ভব। আর পেন ফাউন্ডেশন স্বপ্নলোকের পাঠশালার মাধ্যমে এ মহতী কার্যক্রম বাস্তবায়ন করছে।

পৌরসদরের মোবারকপুর কলেজপাড়ায় অবস্থিত স্বপ্নলোকের পাঠশালার ২য় ক্যাম্পাসে অনুষ্ঠিত ঈদ পোশাক বিতরণ অনুষ্ঠানে পেন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ও স্বপ্নলোকের পাঠশালার প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক মেঘনা ইমদাদ’র সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ আরব আলী, পেন ফাউন্ডেশনের সভাপতি বিশিষ্ট সাহিত্যিক মোঃ সফিয়ার রহমান ও নিশ্চিন্তপুর প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামিরুল ইসলাম, স্বপ্নলোকের পাঠশালার সহকারী শিক্ষক রত্না ইসলাম, বিথী খাতুন, মায়মুনা ইসলাম, স্বেচ্ছাসেবক চম্পা নওরীন, তুষার কুমার, রাতুল হোসাইন প্রমুখ। উল্লেখ্য পেন ফাউন্ডেশন ২০১৭ সাল থেকে স্বল্প পরিসরে স্বপ্নলোকের পাঠশালার একটি ক্যাম্পাস দিয়ে কার্যক্রম শুরু হয়।

বর্তমানে স্বপ্নলোকের পাঠশালার দুটি ক্যাম্পাসে ৯৫জন সুবিধা বঞ্চিত শিশুদের প্রাক-প্রাথমিক পড়াশুনা করছে। এই সকল শিশুদের সম্পূন্ন বিনামূল্যে পড়াশুনা করানো হয় এবং অভিভাবকদের বিভিন্ন রকম প্রশিক্ষণের মাধ্যমে স্বাবলম্বী করে গড়ে তোলা হচ্ছে।

ঝিকরগাছায় সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে ঈদ পোশাক বিতরণ

আপডেট সময় : ০৭:৩৮:৩৬ অপরাহ্ন, সোমবার, ৩ এপ্রিল ২০২৩