ঢাকা ০২:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

জোরপূর্বক বাঁশ কেটে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে আব্দুল আজিজের বিরুদ্ধে

জাহিদুল ইসলাম জাহিদ-লালমনিরহাট:
  • আপডেট সময় : ০৬:০৮:২৭ অপরাহ্ন, শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪ ২২৯ বার পঠিত

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় জোরপূর্বক বাঁশ কেটে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে আঃ আজিজ ও তার লোকজনের বিরুদ্ধে।

বৃহস্পতিবার উপজেলার দোলাপাড়া গ্রামের ৬ নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ওই জমির মালিক রাফিউল ইসলাম বাদী হয়ে ৪ জনের নাম উল্লেখ করে হাতীবান্ধা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযুক্তরা হলেন,ওই উপজেলার বড়খাতা ইউনিয়নের দোলাপাড়া গ্রামের ৬ নং ওয়ার্ডের মন্তাজ আলীর ছেলে আঃ আজিজ (৩৫), আঃ মমিন (৩০), আজগার আলীর ছেলে উজ্জল (৪০), মৃত ছকমালের ছেলে মন্তাজ (৬০)।

অভিযোগ সূত্রে জানা যায়, রাফিউল ইসলাম এর বাবা জয়নাল আবেদীনের ভোগদখলীয় জমিতে বাঁশঝাড় রয়েছে। ওই বাঁশঝাড় থেকে জোরপূর্বক বাঁশ কাটতে যায় আব্দুল আজিজ ও তার লোকজন। রাফিউল ইসলাম তাদের বাঁধা দিতে গেলে প্রাণে মেরে ফেলার হুমকি দেয় তারা। ভয়ে আর বাঁধা দেওয়ার সাহস পাননি রাফিউল। পরে তারা জোরপূর্বক ওই বাঁশঝাড় থেকে প্রায় ১০০ টির ও বেশি বাঁশ কেটে নিয়ে যায়। যার আনুমানিক মুল্য প্রায় বিশ হাজার টাকা।

তবে অভিযোগ স্বীকার করে আব্দুল আজিজ বলেন, এলাকার মুরুব্বিদের সাথে নিয়ে আমার ক্রয়কৃত জমির বাঁশ আমি কেটেছি।

হাতীবান্ধা থানার অফিসার ইনচার্জ মাহমুদুন নবী বলেন, এ সংক্রান্ত একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগস :

জোরপূর্বক বাঁশ কেটে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে আব্দুল আজিজের বিরুদ্ধে

আপডেট সময় : ০৬:০৮:২৭ অপরাহ্ন, শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪