ঢাকা ০৯:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

জোয়ারে নিমজ্জিত সুন্দরবনের করমজল পর্যটন কেন্দ্র

সৈকত মন্ডল-বাগেরহাট:
  • আপডেট সময় : ০৫:৫০:০৬ অপরাহ্ন, শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০২৩ ১৭৯ বার পঠিত

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ ও চলতি পূর্ণিমার গোনের প্রভাবে স্বাভাবিক জোয়ারের চেয়ে তিন থেকে চার ফুট পানি বেড়েছে সুন্দরবনসংলগ্ন বিভিন্ন নদী ও খালে।

শনিবার (৩০ সেপ্টেম্বর) দুপুরের জোয়ারে তলিয়েছে করমজলসহ বেশ কিছু এলাকা। তবে এতে কোনো প্রাণীর ক্ষয়ক্ষতি ও পর্যটকদের পোহাতে হয়নি কোন ভোগান্তি বলে জানিয়েছে বন বিভাগ। জোয়ারের পানিতে ভিজে পর্যটকটা বাড়তি আনন্দ উপভোগ করেছেন। তবে সুন্দরবনের কটকা ও কচিকালী এলাকা প্রায় চার ফুট পানিতে তলিয়েছে। পানি বেড়ে প্লাবিত হয়েছে সুন্দরবনের দুবলার চরও।

সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আজাদ কবির এসব জানান।

তিনি বলেন, বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে জোয়ারের পানি এভাবে বৃদ্ধি পেয়েছে। এতে করমজলসহ সুন্দরবনের বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে। পর্যটকরা এ পানিতে ভিজে বাড়তি আনন্দ উপভোগ করছে। ঝড়-জলোচ্ছ্বাসে বন্যপ্রাণীর আশ্রয়ের জন্য বনের ভেতরের বিভিন্ন জায়গায় উঁচু টিলা তৈরির কারণে বনের তেমন কোনো ক্ষতি হবে না। জোয়ারে পানি বৃদ্ধি পেলে বন্যপ্রাণীরা সেসব টিলায় গিয়ে আশ্রয় নিয়ে থাকে।

জোয়ারে নিমজ্জিত সুন্দরবনের করমজল পর্যটন কেন্দ্র

আপডেট সময় : ০৫:৫০:০৬ অপরাহ্ন, শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০২৩