ঢাকা ০৩:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

জামালপুরে সাংবাদিকের উপর হামলার বিচার দাবিতে প্রতিবাদ সমাবেশ

মো:আল আআমিন-জামালপুর:
  • আপডেট সময় : ০৩:৪১:৩৬ অপরাহ্ন, সোমবার, ১৭ এপ্রিল ২০২৩ ৩০৯ বার পঠিত

জামালপুর অনলাইন জার্নালিস্ট এসোসিয়েশনের সহ-সভাপতি, বাংলানিউজ২৪.কম ও একাত্তর টিভির সাংবাদিক গোলাম রব্বানী নাদিমের উপর হামলাকারী সন্ত্রাসীদের শাস্তি এবং ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৭ এপ্রিল) সকাল ১১টায় জামালপুর প্রেসক্লাবের উদ্যোগে প্রেসক্লাব মিলনায়তন এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদা।

জামালপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লুৎফর রহমানের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন জামালপুর প্রেসক্লাবের কোষাধ্যক্ষ কাফি পারভেজ, বাংলাভিশনের সাংবাদিক জাহিদ হাবিব, জামালপুর অনলাইন জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি শওকত জামান, সাধারণ সম্পাদক জাকারিয়া জাহাঙ্গীর, সহ-সভাপতি (১) সাইদুর রহমান, সহ-সভাপতি (৩) শহিদুল ইসলাম নিরব, কালের কন্ঠের সাংবাদিক মোস্তফা মনজু, জেলা সিপিবির সাবেক সভাপতি সাংবাদিক জ্যৌতিষ চন্দ্র এষ, তৌফিকুল ইসলাম শরীফ প্রমুখ।

বক্তারা বিতর্কিত ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল এবং ২৪ ঘণ্টার মধ্যে সাংবাদিক নাদিমের উপর হামলাকারীদের আটকের আল্টিমেটাম, অন্যথায় বৃহত্তর আন্দোলনের হুশিয়ারি দেন।

ট্যাগস :

জামালপুরে সাংবাদিকের উপর হামলার বিচার দাবিতে প্রতিবাদ সমাবেশ

আপডেট সময় : ০৩:৪১:৩৬ অপরাহ্ন, সোমবার, ১৭ এপ্রিল ২০২৩