ঢাকা ০৪:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

জামালপুরে সড়ক দুর্ঘটনায় শিক্ষকসহ নিহত ৩

মো: আল আমিন -জামালপুর:
  • আপডেট সময় : ০২:১৭:০৬ অপরাহ্ন, শুক্রবার, ৪ অক্টোবর ২০২৪ ১৪৬ বার পঠিত

জামালপুর শহরের টিউবেলপাড় ত্রীমোড় এলাকায় ট্রাক চাপায় অটোরিকশার যাত্রী শিক্ষকসহ তিন জনের মৃত্যু হয়েছে৷ এ ঘটনায় আহত হয়েছে আর দুইজন।

শুক্রবার (০৪ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে জামালপুর-টাঙ্গাইল সড়কের টিউবেলপাড় ত্রীমোড় এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মেলান্দহের কাপাশাহাটিয়ার এলাকায় জয়দর হোসেন রুকন মাহমুদ (৪৫), শেখ সাদি গ্রামের আব্দুল মালেক (৫৩) ও বেলটিয়া কামিল মাদ্রাসার শিক্ষক মোস্তাফিজুর রহমান (৪৫)।

স্থানীয়রা জানান, জামালপুর-টাঙ্গাইল সড়কের টিউবেলপাড় এলাকায় কালিবাড়ি থেকে শহরের দিকে যাচ্ছিলো অটোরিকশা। এসময় পেছন থেকে জামালপুরমুখী আরেকটি ট্রাক ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনা স্থলেই নিহত হয় অটোরিকশা চালক। আর গুরুতর আহত অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজে পাঠনো হলে সেখানে দুইজনকে মৃত ঘোষণা করে চিকিৎসকরা। বাকিদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

জামালপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) ফয়সাল মোঃ আতিক বলেন, এখন পর্যন্ত তিনজন নিহতের খবর পেয়েছি আমরা। একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে৷ বাকি দুইজন হাসপাতালে মারা গেছে। তাদের মরদেহ আনার জন্য কাজ চলছে। ঘাতক ট্রাককে আটক করা যায়নি। আর অটোরিকশাটি থানায় আনা হয়েছে।

ট্যাগস :

জামালপুরে সড়ক দুর্ঘটনায় শিক্ষকসহ নিহত ৩

আপডেট সময় : ০২:১৭:০৬ অপরাহ্ন, শুক্রবার, ৪ অক্টোবর ২০২৪