ঢাকা ০৫:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নতুন মামলায় ‘শোন অ্যারেস্ট’, কারাগারেই থাকতে হচ্ছে সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী কাজী কেরামত আলীকে দৌলতদিয়ায় কেন্দ্রীয় জামে মসজিদে চুরি, খোয়া গেল চারটি মাইকের হর্ন আশুলিয়ায় শ্রমিক ও পুলিশের মধ্যে দফায় দফায় সংঘর্ষ- শতাধিক কারখানা বন্ধ দৌলতপুরের পল্লী উন্নয়নের উদ্যোগে এমপি বাচ্চু মোল্লাকে সংবর্ধনা সালথায় জমির সীমানায় বেড়া দেওয়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, ১৫ বাড়ি ভাঙচুর পঞ্চগড়ে বিদ্যালয়ের জমি উদ্ধারের দাবিতে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন পাইকগাছায় ওয়ারিশ সনদ নিয়ে বিরোধ গভীর রাতে রান্নাঘরে আগুন দেওয়ার অভিযোগ ২০ বছর পূর্তিতে সালথার নটখোলায় বিশাল ওয়াজ মাহফিল ,হাজারো মানুষের ঢল’ রাজবাড়ীতে স্বামীর অর্থ আত্মসাতের মামলায় নার্স স্ত্রী কারাগারে বাগালির ৫নং ওয়ার্ডে পরিবর্তনের হাওয়া: দিন-রাত গণসংযোগে ইউপি সদস্য প্রার্থী ইমরান হোসেন

জামালপুরে মন্দির নিয়ে সাম্প্রদায়িক উস্কানিমূলক বক্তব্য প্রদানকারীর শাস্তির দাবিতে স্মারকলিপি

মো: আল আমিন - জামালপুর :
  • আপডেট সময় : ০৯:৫৮:০০ অপরাহ্ন, সোমবার, ৬ মে ২০২৪ ১৪৪ বার পঠিত

জামালপুরে উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীর উপস্থিতিতে মন্দির নিয়ে সাম্প্রদায়িক উস্কানিমূলক বক্তব্য প্রদানকারীর শাস্তির দাবি জানিয়েছেন পুজা উদযাপন পরিষদ ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ।

আজ সকালে জামালপুরের জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর এবং জেলা নির্বাচন অফিসারের মাধ্যমে নির্বাচন কমিশনে স্মারকলিপি প্রদান করে তারা এই দাবি জানান।

তাদের অভিযোগ, গত ১ মে সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মোঃ হাফিজুর রহমান স্বপন জামালপুর শহরের মুসলিমাবাদ এলাকায় নির্বাচনী সমাবেশ করেন। ওই সমাবেশে প্রার্থীর উপস্থিতিতে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফারুক আহাম্মেদ চৌধুরী বলেন, জামালপুরের মন্দিরে মন্দিরে গরুর মাংস খাওয়া হয়। এ সময় জেলা আওয়ামী লীগ নেতা ফারুক আহাম্মেদ চৌধুরী চরম সাম্প্রদায়িক বিভিন্ন উস্কানিমূলক কথাবার্তা বলেন। উগ্র হিন্দুবিদ্বেষী চরম সাম্প্রদায়িক বক্তব্যে জামালপুরে সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি হয়েছে এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টেরও আশংকাও দেখা দিয়েছে। এর আগেও বিভিন্ন সময় ফারুক আহাম্মেদ চৌধুরী হিন্দু বিদ্বেষী বিভিন্ন কথাবার্তা বলেছেন বলেও স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে।

স্মারকলিপিতে সাক্ষর করেছেন বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ জামালপুর জেলা শাখার সভাপতি প্রদীপ কুমার সোম রানু, সাধারণ সম্পাদক সিদ্ধার্থ শংকর রায়, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ জামালপুর জেলা শাখার সভাপতি কৃষিবিদ লক্ষী কান্ত পন্ডিত ও সাধারণ সম্পাদক রমেন বণিক।
ধর্মীয় মন্দির নিয়ে অসত্য, কুৎসিত ও চরম সাম্প্রদায়িক উস্কানিমূলক বক্তব্য প্রদানকারীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।

এ বিষয়ে জানতে ফারুক আহাম্মেদ চৌধুরীর মুঠোফোনে একাধিকবার কল দেওয়া হলেও তাকে পাওয়া যায়নি।

ট্যাগস :

জামালপুরে মন্দির নিয়ে সাম্প্রদায়িক উস্কানিমূলক বক্তব্য প্রদানকারীর শাস্তির দাবিতে স্মারকলিপি

আপডেট সময় : ০৯:৫৮:০০ অপরাহ্ন, সোমবার, ৬ মে ২০২৪