ঢাকা ০৭:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

জামালপুরে নৌকা বাইচ

মো: আলা আমিন, জামালপুর :
  • আপডেট সময় : ১১:০০:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ৮ সেপ্টেম্বর ২০২৩ ৬০২ বার পঠিত

জামালপুরে পুরাতন ব্রহ্মপুত্র নদে শুক্রবার থেকে শুরু হয়েছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা।

জামালপুর পৌরসভা ও জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় জামালপুর সমিতি ঢাকা আয়োজিত নৌকা বাইচ প্রতিযোগিতায় মোট ১৫ টি নৌকা অংশ নিয়েছে।
শহরের ছনকান্দা এলাকায় অনুষ্ঠিত ঐতিহ্যবাহী নৌকা বাইচ দেখতে জামালপুর-শেরপুরসহ বিভিন্ন জেলা থেকে আসা হাজার হাজার দর্শকের ঢল নামে।

প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোজাফফর হোসেন, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ, পৌর মেয়র ছানোয়ার হোসেন ছানু ও জামালপুর সমিতি ঢাকার মহাসচিব অবসরপ্রাপ্ত গ্রুপ ক্যাপ্টেন শেখ মোঃ শফিকুল ইসলাম।

আবহমান বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচের চূড়ান্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে শনিবার দুপুরে।

এর আগে জামালপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এই নৌকা বাইচ প্রতিযোগিতা প্রতিবছর আয়োজনের ঘোষণা দেন জামালপুর সমিতি ঢাকার মহাসচিব অবসরপ্রাপ্ত গ্রুপ ক্যাপ্টেন শেখ মোঃ শফিকুল ইসলাম।

ট্যাগস :

জামালপুরে নৌকা বাইচ

আপডেট সময় : ১১:০০:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ৮ সেপ্টেম্বর ২০২৩