ঢাকা ০৯:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

জামালপুরে নাশকতা মামলায় জামায়াতের আমির গ্রেফতার

মো: আলা আমিন - জামালপুর :
  • আপডেট সময় : ০৮:১৪:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী ২০২৪ ২৫৬ বার পঠিত

জামালপুরে নাশকতা মামলায় জামায়াতের আমির গ্রেফতার,জামালপুরের বকশীগঞ্জে নাশকতার মামলায় উপজেলা জামায়াতের আমির মাওলানা আদেল ইবনে আউয়াল ওরফে আরমানকে (৫৫) গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (১৯ ফেব্রুয়ারি) দিবাগত রাতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি বাট্টাজোড় কে আর আই কামিল মাদরাসার উপাধ্যক্ষ।

পুলিশ জানায়, নাশকতার মামলায় জামায়াত নেতা আরমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত। পরে রাতেই অভিযান চালিয়ে তার বাড়ি থেকে গ্রেফতার করা হয়। তিনি ওই এলাকার মাওলানা আউয়াল হোসেনের ছেলে।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল আহাদ খান বলেন, তার বিরুদ্ধে জামালপুর আদালতে গ্রেফতারি পরোয়ানা জারির পর তাকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

ট্যাগস :

জামালপুরে নাশকতা মামলায় জামায়াতের আমির গ্রেফতার

আপডেট সময় : ০৮:১৪:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী ২০২৪