ঢাকা ০৫:২৮ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নতুন মামলায় ‘শোন অ্যারেস্ট’, কারাগারেই থাকতে হচ্ছে সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী কাজী কেরামত আলীকে দৌলতদিয়ায় কেন্দ্রীয় জামে মসজিদে চুরি, খোয়া গেল চারটি মাইকের হর্ন আশুলিয়ায় শ্রমিক ও পুলিশের মধ্যে দফায় দফায় সংঘর্ষ- শতাধিক কারখানা বন্ধ দৌলতপুরের পল্লী উন্নয়নের উদ্যোগে এমপি বাচ্চু মোল্লাকে সংবর্ধনা সালথায় জমির সীমানায় বেড়া দেওয়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, ১৫ বাড়ি ভাঙচুর পঞ্চগড়ে বিদ্যালয়ের জমি উদ্ধারের দাবিতে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন পাইকগাছায় ওয়ারিশ সনদ নিয়ে বিরোধ গভীর রাতে রান্নাঘরে আগুন দেওয়ার অভিযোগ ২০ বছর পূর্তিতে সালথার নটখোলায় বিশাল ওয়াজ মাহফিল ,হাজারো মানুষের ঢল’ রাজবাড়ীতে স্বামীর অর্থ আত্মসাতের মামলায় নার্স স্ত্রী কারাগারে বাগালির ৫নং ওয়ার্ডে পরিবর্তনের হাওয়া: দিন-রাত গণসংযোগে ইউপি সদস্য প্রার্থী ইমরান হোসেন

জামালপুরে জেরিয়াট্রিক ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

মো: আল আমিন জামালপুর:
  • আপডেট সময় : ০২:৩৪:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১ অক্টোবর ২০২৪ ১৪০ বার পঠিত

“প্রবীণদের সেবা দিন,নিজের বার্ধক্যের প্রস্তুতি নিন” এই শ্লোগানে জামালপুরে জেরিয়াট্রিক ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত হয়েছে।

আজ মঙ্গলবার (০১ অক্টোবর) দুপুরে জামালপুর প্রেসক্লাবের সামনে থেকে একটি র‍্যালী বের হয়ে প্রধান সড়ক পদক্ষিন শেষে
জামালপুর প্রেসক্লাবের সামনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেরিয়াট্রিক ওয়েলফেয়ার ফাউন্ডেশন জামালপুর জেলা শাখার সভাপতি সৈয়দ আব্দুস সাফি এর সভাপতিত্বে র‍্যালী শেষে জামালপুর প্রেসক্লাবের কোষাধ্যক্ষ কাফি পারভেজ এর সঞ্চালনায় সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদা। বিশেষ অতিথি জামালপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লুৎফর রহমান।
আরও বক্তব্য রাখেন, জামালপুর প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য জুলফিকার জাহিদ হাবীব, বাংলার চিঠি ডট কমের নির্বাহী সম্পাদক মোস্তফা মনজু, সচেতন কন্ঠের সম্পাদক বজলুর রহমান, জামালপুর প্রেসক্লাবের সদস্য তৌফিকুল আলম শরীফ প্রমূখ।

এ সময় বক্তারা বলেন, আজকে যারা নবীন, তারাই আগামী দিনের প্রবীণ। আজো আমাদের দেশে প্রবীণ ব্যক্তিদের প্রাধান্য দিয়ে কোন বিশেষ ব্যবস্থা নেয়া হয় না। প্রবীণ বান্ধব রেস্টুরেন্ট নেই, বাসে, ট্রেনে, প্লেনে কোথাও তাদের জন্য বিশেষ লাইন নেই, হুইল চেয়ার নিয়ে সব জায়গায় যাওয়ার র‌্যাম্প নেই। এমন হাজারো সমস্যার সম্মুখীন হোন আমাদেরই আপনজনেরা যারা প্রবীণ।

আরো বলেন, উন্নত বিশ্বের মতো বাংলাদেশে প্রবীণদের জন্য পর্যাপ্ত স্বাস্থ্য সুবিধা ও সামাজিক নিরাপত্তা কার্যক্রম না থাকায় এ দেশের প্রবীণ জনগোষ্ঠী পারিবারিক, সামাজিক, অর্থনৈতিক ও শারীরিক সমস্যায় প্রতিনিয়ত ভুগছেন। পরিবার ও সমাজে তাঁরা অবহেলিত। পুষ্টিকর খাদ্য, চিকিৎসার সুবিধা, নাগরিক সুবিধা, পারিবারিক ও সামাজিক মর্যাদাসহ বিভিন্ন ধরনের সুবিধা থেকে বঞ্চিত হয়ে প্রতিনিয়ত তাঁরা মানসিক যন্ত্রণার শিকার হচ্ছেন। আমাদের এ প্রবীণ জনগোষ্ঠীর অধিকাংশই জীবনধারণের মৌলিক সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত।

দ্রুত এসকল সমস্যার সমাধানের জন্য সরকারের প্রতি অনুরোধ জানান বক্তারা।

ট্যাগস :

জামালপুরে জেরিয়াট্রিক ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

আপডেট সময় : ০২:৩৪:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১ অক্টোবর ২০২৪