ঢাকা ০৪:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

জামালপুরে গর্ভবতী স্ত্রীকে হ-ত্যা-র দায়ে স্বামীর মৃ-ত্যু-দ-ণ্ড

মো: আলা আমিন- জামালপুর :
  • আপডেট সময় : ০৬:৪০:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জানুয়ারী ২০২৫ ৯৪ বার পঠিত

গর্ভবতী স্ত্রীকে হত্যা করার দায়ে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ স্বামী উজ্জল মিয়াকে মৃত্যুদণ্ড এবং ১২ আসামিকে বেকসুর খালাস প্রদান করেছে। আজ দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মুহাম্মদ রফিকুল ইসলাম এই রায় দেন। একই সাথে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ডও প্রদান করা হয়।

দণ্ডপ্রাপ্ত আসামি জামালপুর সদরের দেউলিয়াবাড়ি গ্রামের মজনু মিয়ার পুত্র উজ্জল মিয়া (ওরফে উজ্জল মাহমুদ)।

রাষ্ট্রপক্ষের আইনজীবী এডভোকেট ফজলুল হক জানান, ২০২৩ সালের ১৮ এপ্রিল রাতে ৫ লাখ টাকা যৌতুক না পেয়ে উজ্জল মিয়া তার গর্ভবতী স্ত্রী তাহমিনা জান্নাতকে পিটিয়ে হত্যা করে। ঘটনার পরদিন তাহমিনা জান্নাতের বাবা ইব্রাহিম খলিল বাদী হয়ে সদর থানায় হত্যা মামলা দায়ের করেন। ১৫ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণের পর সব আসামির উপস্থিতিতে এই রায় দেন বিচারক। রাষ্ট্রপক্ষ আইনজীবি এডঃ মোঃ ফজলুল হক এই রায়ে সন্তোষ প্রকাশ করেছে।

ট্যাগস :

জামালপুরে গর্ভবতী স্ত্রীকে হ-ত্যা-র দায়ে স্বামীর মৃ-ত্যু-দ-ণ্ড

আপডেট সময় : ০৬:৪০:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জানুয়ারী ২০২৫